মিশিগান থেকে ২০২৭-এ লতিফ ট্রেভেল্স পবিত্র হজ্বের যাত্রি পরিষেবা দিবে-

Spread the love
মিশিগান থেকে ২০২৭-এ লতিফ ট্রেভেল্স পবিত্র হজ্বের যাত্রি পরিষেবা দিবে-
ডেক্স রিপোর্টঃসিলেটের তথা  বাংলাদেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠান ঐতিহ্যবাহি লতিফ ট্রেভেল্স ১৯৬২ সাল থেকে  তার সেবা কার্যক্রম শুরু করে ৬৪ বছরের সাফল্যের  পথ পরিক্রমায় আগামী ২০২৭ এর পবিত্র হজ্ব  পরিষেবা আমেরিকা’র দ্বিতীয় বৃহত্তম বাঙ্গালী অধ্যূষিত মিশিগান ষ্টেট থেকে পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহন করেছে!
এ উপলক্ষে ৫ই জুলাই(রোববার) সন্ধ্যায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটি’র আলাদীন রেষ্টুরেন্টে লতিফ ট্রেভেল্স’র পক্ষ থেকে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়!
এডভোকেট কায়সার হাসান শিমনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।এরপর বক্তব্য রাখেন লতিফ ট্রেভেল্স’র পরিচালনায় ইতোমধ্যে পবিত্র হজ্বব্রত পালনকারী মোঃ খালেদ,এডভোকেট মহব্বত খান ও মিশিগানের বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন লিটু প্রমুখ।
এরপর বক্তব্য রাখেন লতিফ ট্রেভেল্স -এর এক্সিকিউটিভ ডিরেক্টর আজহারুল কবির চৌধুরী সাজু! বক্তব্যে তিনি বলেন -লতিফ ট্রেভেল্স তার ৬৪ বছরের পথ পরিক্রমায় এয়ার টিকেট,পবিত্র উমরাহ, হজ্ব যাত্রী সেবা’র অংশ হিসেবে আগামী ২০২৭-এ আমেরিকা’র মিশিগান থেকে এই কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে।এর আওতায় আমেরিকায় বসবাসকারী ধর্মপ্রাণ মুসলমানরা আমেরিকা থেকে সরাসরি কিংবা বাংলাদেশে গিয়ে  হজ্বব্রত পালন করতে পারবেন।
তিনি আরো বলেন- একজন হাজীর সন্তোষ্টি হলো আমাদের সবচেযে বড় অর্জন!