মিশিগান হেমট্রামিক শহরে মহাসমারোহে রথযাত্রা অনুষ্ঠিত

Spread the love


ডেস্ক রিপোর্ট : মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক (Hamtramck) শহরে ১৮ জুলাই শনিবার বিকেল ছয় ঘটিকায় বেলমন্ট সনাতন সংঘ ও জগন্নাথ ভক্তদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবার অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে l সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন- জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রায় বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী অংশ নেন এবং ঐতিহ্যবাহী রথের রশিতে টান দেন।
শহরের বেলমন্ট ও গ্যালাগার স্ট্রিটের সংযোগস্থল থেকে রথযাত্রার সূচনা হয়।
রথটি হ্যামট্রাম্যাক সিটির গ্যালাগার স্ট্রিট, ক্যানিফ এভিনিউ, কনান্ট এভিনিউ, ইয়েমেন এভিনিউ হয়ে হ্যামট্রাম্যাক সিটি হলে পৌঁছায়।
শোভাযাত্রা শেষে বেলমন্ট স্ট্রিটে ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।