ডেস্ক রিপোর্ট :
আমেরিকার মিশিগান ওয়ারেন সিটিতে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় মিশিগান বাংলা বইমেলা। ২২ ও ২৩ আগস্ট শনিবার ও রোববার দুই দিনব্যাপী বইমেলার পাশাপাশি থাকছে বিভিন্ন আয়োজন l বইয়ের মোড়ক উন্মোচন, সাহিত্য আলোচনা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান l ওয়ারেনের মৃধা কমিউনিট সেন্টারের আনন্দ মঞ্চে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বইমেলা চলবে। এতে বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টল ছাড়াও থাকবে ,কসমেটিক্স ,খাবার , কাপড়ের স্টল lআয়োজকরা জানান
বাংলা বইমেলা বা সাহিত্য উৎসবের উদ্দেশ্য ও প্রত্যাশা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সাহিত্যের প্রচার,প্রবাসের মাটিতে বাঙালি সংস্কৃতির শেকড় শক্ত করা,বইপ্রেমীদের একত্রিত করা এবং পড়ার পরিবেশ তৈরি করা।

