আমেরিকা’র মিশিগানে ১০৮ কন্ঠে তৃতীয় সমবেত গীতা পাঠ উৎসব সম্পন্ন

Spread the love

আমেরিকা’র মিশিগানে ১০৮ কন্ঠে তৃতীয় সমবেত গীতা পাঠ উৎসব সম্পন্নঃডেক্স রিপোর্ট
আন্তর্জাতিক হিন্দু পরিষদের উদ্যোগে আমেরিকা’র মিশিগান অঙ্গ রাজ্যের ঐতিহ্যবাহী ডেট্রয়েট দুর্গা টেম্পলে ৩০ আগষ্ট (রোববার)”২৬ দুপুরে ১০৮ কন্ঠে সমবেত গীতা পাঠ উৎসব অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টার মধ্যে অংশগ্রহনকারী ভক্তরা মন্দিরের গর্ভ গৃহে অবস্হান গ্রহন করেন।আয়োজক ঘোষিত ড্রেস কোড অনুযায়ী পুরুষরা সাদা পাঞ্জাবী/ধুতি -পায়জামা; নারীরা লাল পাড় শাড়ী/কামিজ ও বিধবারা সাদা পাড় শাড়ী পরে অনুষ্ঠানে অংশ নেন!
আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহনকারীদের একটি করে রুমাল ও শ্রী শ্রী গীতা দেয়া হয়!আন্তর্জাতিক হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক শ্রী সঞ্জয় দেবের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উৎসব কমিটির আহবায়ক, মুখপাত্র ও আন্তর্জাতিক হিন্দু পরিষদের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট হারান কান্তি সেন বলেন-” গীতা পাঠে সব বয়সের মানুষকে আগ্রহী করা এবং নতুন প্রজন্মের কাছে শ্রী শ্রী গীতার মর্মার্থ পৌছে দিতে আমাদের এই উদ্যোগ এবং আগামী প্রজন্ম গীতা পাঠে উদ্ভুদ্ধ করন এই অনুষ্ঠানের মূল লক্ষ্য!”
শুভেচ্ছা বক্তব্য রাখেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সদ্স্য ও মিশিগান দুর্গা টেম্পল সভাপতি শ্রী পংকজ দাশ, সহ-সভাপতি নিপেশ সুত্রধর”
অনুষ্ঠানের প্রধান অতিথি আটলান্টা থেকে আগত আন্তর্জাতিক হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সত্যব্রত কর বলেন-” বাংলাদেশের বাইরে প্রবাসে এমন সুন্দর আয়োজন ও এত ভক্তের অংশ গ্রহন আমাকে অভিভূত করেছে!আমাদের সনাতনী প্রতিটি পরিবারে নিজেদের কৃষ্টি ও ধর্মীয় ঐতিহ্য রক্ষায় গীতা চর্চা আজ অপরিহার্য!”!
এরপর শংখধ্বনি ও মহিলাদের সমবেত ঊলুধ্বনির মাধ্যমে রাধা-মাধব বিগ্রহের সামনে প্রদীপ প্রজ্বলন করেন শ্রী সত্যব্রত কর,শ্রী অমল দেব,শ্রী মহিতোষ এবং দুর্গা টেম্পলের প্রধান পুরোহিত শ্রী পারিন্দ্র চক্রবর্তী সমবেত গীতা পাঠ পরিচালনা করেন।
সবার সমবেত সুমধুর কন্ঠে শ্রী শ্রী গীতার ১ম,৩য়,১২শ ও ১৮তম ( চারটি অধ্যায়) সমস্বরে পাঠ করা হয়।
গীতা পাঠের পর কীর্তন অনুষ্ঠিত হয় এবং সব শেষে প্রসাদ বিতরণ করা হয়!
অনুষ্ঠানের প্রসাদ স্পন্সর করে দাশ এন্টারপ্রাইজ!