সু-সাহিত্যিক মুজিবুর রহমান শাহিনের জন্মদিন পালনঃ
বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সভাপতি সু-সাহিত্যিক এডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের ৫৭তম জন্মদিন আজ ১লা জুলাই ‘২৫(মঙ্গলবার) বিকেল ৮টায় হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক এভিনিউস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়!
সংগঠনের সাধারণ সম্পাদক কবি সঞ্জয় দেবের পরিচালনায় জন্ম উৎসবে প্রধান অতিথির আসন অলংকৃত করেন লেখক -গীতিকবি ইশতিয়াক আহমেদ রুপু,বক্তব্য রাখেন বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সহ-সভাপতি, রম্য লেখক হারান কান্তি সেন,সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব শফিক রহমান,সমাজ সেবক শাহরিয়ার আহমেদ,সাংবাদিক মাহমুদুল হক লিটু প্রমুখ।বক্তারা লেখক মুজিবুর রহমান শাহিনের সুস্হ দেহ ও দীর্ঘায়ূ কামনা করেন!
সভায় লেখককে নিবেদন করে গান ও কবিতাপাঠ করা হয়!
