মিশিগান কালীবাড়িতে মহালয়া উদযাপন

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃমহালয়া এলে প্রকৃতিতে একটা শারদীয় আবহ চলে আসে; মনে হয় যেন বৃক্ষ -তরু দেবীর আগমণী  রূপকে বরণ করতে যেন অন্য রূপে  আবির্ভূত হয়।
বাংলাদেশের মত প্রবাসেও মহালয়া শব্দটি কানে এলে সব বাঙ্গালীর চোখের সামনে শারদ প্রভাত এসে উঁকি দেয়।
এ বছর  মহালয়া  উপলক্ষে ২০সেপ্টেম্বর (শনিবার) বিকেলে মিশিগান কালীবাড়িতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন কর হয়।
তৃষা সাহা’র  উপস্হাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই চন্ডিপাঠ করেন স্বদেশ রঞ্জন সরকার এরপর একে একে দেবীর আগমনি ও ভক্তিগীতি  পরিবেশন করেন শর্মিলা দেব,সবিতা তরাত,শুভ্রা দাশ,মোনালিসা দে,সত্যজিৎ দে প্রমুখ।পুরো অনুষ্ঠানে তবলায় সঙ্গত করেন ঋষিকেশ দাস।