আমেরিকার মিশিগানে মুক্তিযুদ্ধের অজানা কথা’র অডিও ভার্সান প্রকাশনা উৎসব

Spread the love
আমেরিকার মিশিগানে মুক্তিযুদ্ধের অজানা কথা’র অডিও ভার্সান প্রকাশনা উৎসবঃ আমেরিকা’র মিশিগান রাজ্যের ট্রয় সিটির স্কয়ার লেক রোডের একটি অডিটোরিয়ামে ২রা নভেম্বর (রোববার) দুপুরে প্রখ্যাত  লেখক শামীম শহীদ সম্পাদিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ভিত্তিক অডিও ভার্সান প্রকাশনা অনুষ্ঠান  চৌধুরী আফরিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অডিও রেকর্ডে বাংলাদেশের  জাতীয় সংগীত পরিবেশনার  মাধ্যমে অনুষ্ঠানের শুরুতে ২১শে বইমেলায় প্রকাশিত “মুক্তিযুদ্ধের অজানা কথা” এবং প্রকাশিতব্য এর অডিও সংস্করণ সম্পর্কে তথ্যমূলক বক্তব্য রাখেন বইটির সম্পাদক প্রখ্যাত লেখক শামীম শহীদ!
এরপর মূল্যবান বক্তব্য রাখেন ডঃ জাকিউল হক ও ডঃ দেবাশীষ মৃধা!
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঐতিহাসিক  ছয় দফা ও মুক্তিযুদ্ধ নিয়ে স্মৃতিচারণমূলক  মূল্যবান বক্তব্য রাখেন এবং “মুক্তিযুদ্ধের অজানা কথা” অডিও ভার্সানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ইউসুফ সালাউদ্দিন আহমেদ।
মুক্তিযুদ্ধের সময়কার প্রত্যক্ষদর্শী বিভিন্ন জনের স্মৃতিচারণমূলক গল্পের এই অডিও আগামী ডিসেম্বর থেকে ইউটিউবে উন্মুক্ত করা হবে।