মিশিগানে পৌষ পার্বনের জমজমাট পিঠা উৎসব
ডেক্স রিপোর্টঃআমেরিকার মিশিগান ষ্টেটে এবছরও বিভিন্ন মন্দিরে জমজমাট পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে!
ডেট্রয়েট দুর্গা টেম্পলঃ প্রতি বারের মত এবারও মিশিগানের সবচেয়ে প্রাচীন মন্দির ম্যাকনিকল্স রোডের দুর্গা টেম্পলে আজ ১৮জানুয়ারি ২৬(রোববার) পিঠা উৎসবের আয়োজন করা হয়!প্রচন্ড ঠান্ডায় কনকনে শীত উপেক্ষা করে সকাল থেকে হরেক পদের পিঠের ট্রে নিয়ে বিভিন্ন বয়সের মহিলারা
মন্দিরে আসতে থাকেন!
পিঠের আয়োজন হতে হতে ভক্তবৃন্দ নগর কীর্ত্তন করেন এবং এরপর শ্রী শ্রী গীতা পাঠ অনুষ্ঠিত হয়!
প্রায় ষাট জন প্রতিযোগির দেড় শতাধিক ট্রে’র অনেক পদের পিঠে তিনজন বিচারক সংখ্যা ও পদের ভিত্তিতে বিচার করেন এবং এতে প্রথম হন শ্রীমতি দিপা সূত্রধর দ্বিতীয় শ্রীমতি মেরি গুপ্ত ও তৃতীয় স্হান লাভ করেন কৃষ্ণা কান্তা! এছাড়া দুর্গা টেম্পল প্রতিবারের মত এবারও অংশগ্রহনকারী সবাইকেও পুরস্কৃত করে!
পুরস্কার বিতরণ করেন টেম্পলের সভাপতি শ্রী পংকজ দাশ, সহ-সভাপতি নিপেশ সূত্রধর, সাধারণ সম্পাদক উজ্জ্বল সূত্রধর,ট্রেজারার মৃদুল রায় প্রমুখ!
মিশিগান কালীবাড়িঃ ওয়ারেন সিটির নাইন মাইল রোডের মিশিগান কালীবাড়িতেও আজ ১৮ জানুয়ারি পিঠে উৎসবের আয়োজন করা হয়!
শিব মন্দিরঃ মিশিগান শিব মন্দিরে গতকাল ১৭ জানুয়ারি(শনিবার) পিঠে উৎসবের আয়োজন করা হয়!
রাধাকৃষ্ণ টেম্পলঃ হ্যামট্রাম্যাক সিটির কনান্ট রোডের রাধাকৃষ্ণ টেম্পলে আজ ১৮ জানুয়ারি(রোববার) পিঠে উৎসবের আয়োজন করা হয়!












