মিশিগানে স্টেট অব রিপ্রেজেনটেটিভ পদ প্রার্থী সীমা আহমেদের সাংবাদিক সম্মেলন
নিউজ ডেস্ক : আমেরিকা’র মিশিগান স্টেটের হ্যামট্রাম্যাক-হাইল্যান্ড পার্ক-ডেট্রয়েট থেকে এক মাত্র বাংলাদেশী বংশোদ্ভূত নারী সীমা আহমেদ এবার স্টেইট অব রিপ্রেজেনটেটিভ পদপ্রার্থী হয়েছেন!
নিজের নির্বাচনে অংশগ্রহন বিষয়ে প্রেসকে অবহিত করার জন্য আজ শনিবার (১৩ জুন) বিকেল ৬ টায় হ্যামট্রাম্যাক সিটির একটি রেস্তরায় প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন।
সীমা আহমেদ নিজের নির্বাচনে অংশ গ্রহন বিষয়ে সাংবাদিকবৃন্দের বিভিন্ন প্রশ্নের জবাব দেন!
এতে সাংবাদিকবৃন্দের মাঝে উপস্হিত নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশনের মিশিগান প্রতিনিধি জুয়েল খান, যমুনা টেলিভিশনের যুক্তরাষ্ট্র প্রতিনিধি ইকবাল ফেরদৌস,সাংবাদিক সেলিম আহমেদ,সাংবাদিক সৈয়দ শাহেদ হক,ইউএসবি টুয়েন্টি ফোর-এর ফয়সল আহমদ মুন্না,জনকন্ঠের মিশিগান প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন,ইউ,এস, বাংলা ডায়েরীর প্রধান সম্পাদক হারান কান্তি সেন,সম্পাদক সঞ্জয় দেব,এনটিভি’র মিশিগান প্রতিনিধি মাহমুদুল হক লিটু,বাংলাভিশনের প্রতিনিধি শাহেল আহমেদ প্রমুখ!
