মিশিগানে বর্ণিল আয়োজনে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশনের পিকনিক অনুষ্ঠিত

Spread the love

মাহমুদুল হক লিটু :
প্রবাসে বসবাস করলেও শিকড়ের টান আর পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করতে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির বুচার পার্কে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের পিকনিক-২০২৬। ২৬ জুলাই আয়োজিত দিনব্যাপী এ মিলনমেলায় প্রবাসী গোয়াইনঘাটবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো পার্ক পরিণত হয় এক প্রাণবন্ত আনন্দউৎসবে।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম বদরুল-এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন ও ইফতেখার হেলাল-এর সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। বিকেল ৩টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং বেলুন উড়িয়ে পিকনিকের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ারেন সিটির মেয়র লরি স্টোন। তিনি তাঁর বক্তব্যে গোয়াইনঘাট অ্যাসোসিয়েশন অব মিশিগানের সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মেয়র বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির এমন সুসংগঠিত ও সৃজনশীল আয়োজন শুধু আনন্দেরই নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার একটি অনন্য উদাহরণ। তিনি ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

শুধু আনুষ্ঠানিক বক্তব্যেই সীমাবদ্ধ থাকেননি মেয়র লরি স্টোন। তিনি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করেন এবং রশি টানাটানি প্রতিযোগিতায় নিজ দলের নেতৃত্ব দিয়ে উপস্থিত সবার করতালি কুড়ান। তাঁর আন্তরিক অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা সর্বজনাব গোলাম কিবরিয়া হেলাল, অতিরিক্ত পুলিশ কমিশনার অমূল্য চৌধুরী(সাবেক), আব্দুস সালাম, অধ্যাপক অরবিন্দ চৌধুরী মৃদুল, অধ্যাপক মো. আমিনুল হক, জালাল উদ্দিন, মনাফ আহমদ বাবুল, ফিটজজেরাল্ড স্কুল বোর্ডের ট্রাস্টি খাজা শাহাব আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি অধ্যাপক ওবায়দুল্লাহ বাবুল, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী, পিকনিক ২০২৬ উদযাপন কমিটির আহ্বায়ক মো. কামাল আবেদীন এবং এডভোকেট মাহ্ফুজুর রহমান রুমন।

দিনব্যাপী আয়োজনে শিশু, কিশোর-কিশোরী, নারী ও পুরুষসহ বিভিন্ন বয়সী অংশগ্রহণকারীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ৩২টি খেলাধুলার ইভেন্টে অংশ নেন। প্রতিযোগিতা শেষে ১০৮ জন বিজয়ীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।

দিনব্যাপী বনভোজনের অন‍্যতম আকর্ষণ ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফি তাঁর সুরেলা কণ্ঠে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন। পরে র‍্যাফল ড্র-এর মাধ্যমে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হলে আনন্দ-উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো আয়োজন। এ ছাড়াও বনভোজনের বিশেষ আকর্ষণ ছিল খাজা ক‍্যাফের সৌজন্যে আগত অতিথিদের জন্য জালমুড়ি, চানাচুর, তরমুজ, চা কফি সহ বিভিন্ন মুখরোচক খাবার পরিবেশনা।

যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান নায়িম চৌধুরী, ড. রাব্বি আলম, মাহবুবে রাব্বি, মিনহাজ চৌধুরী, সীমা আহমেদ, ইঞ্জিনিয়ার খাজা আফজল হোসাইন, কবির আহমেদ, শাব্বির হোসাইন, আজিজ আহমেদ, ফয়সল আহমেদ।

কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিতিত ছিলেন আবুল কালাম আজাদ, এডভোকেট আব্দুর রাহিম, এডভোকেট আব্দুর রাশিদ লাল,এডভোকেট কয়সর আহমেদ, এডভোকেট নাজিম,সৈয়দ শাহেদুল হক, হেলাল উদ্দিন রানা, বাসির উদ্দিন, হাজি আব্দুর রকিব, সিরাজুল ইসলাম, জাফর ইকবাল, কামাল পাশা, শরীফ উদ্দিন, শাহাদাত হোসাইন মিন্টু, মোহাম্মদ জিয়াউর চৌধুরী, খালেদ আহমেদ,নজরুল ইসলাম, কামাল পাশা,জুবের আহমেদ,গুলজার আহমেদ, কামাল উদ্দিন, রফিক উদ্দিন, জাহাঙ্গীর আহমেদ,রুমন আহমেদ, রায়হান আহমেদ, হেলাল উদ্দিন, কামাল উদ্দিন,খোকন আহমেদ, কামাল উদ্দিন, খালেদ আহমেদ, নিজাম উদ্দিন, আলমগীর সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। আগত অতিথিবৃন্দকে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা উপহার প্রদান করা হয় ॥

উপস্থিত ছিলেন মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ রমিজ উদ্দিন, জয়নাল উদ্দিন, গোলাম আজম মাসুক, মফিজুর রহমান, মোঃ জয়নাল আবেদীন,আক্তার হোসেন মাসুক, আব্দুল মালিক, মোঃ আশরাফুল আমিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোঃ হেলাল আবেদীন, মোঃ আব্দুল খালিক, ফয়সল আহমেদ, খালিক উদ্দিন, মনির উদ্দিন, কয়েস আহমেদ, আলিম উদ্দিন, মোঃ সোয়াইব,আলিম আহমেদ, আনিস জামান,আবুল হাসনাত রতন, আবু কাওসার, জাকির মুন্না, রানু আহমেদ, ওলিউর রহমান, লুৎফুর আহমেদ, মোঃ জালাল আবেদীন, বেলাল আল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, রাসেল আহমেদ, এস এম জয়নাল, মাসুম আহমেদ, ফয়েজ আহমেদ, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আহমেদ, কামরুল হাসান, আল মামুন, হরমুজ আলী, শাহেদ উদ্দিন, শামীম আহমেদ. শুভ আহমেদ, সাঈদ আলী মেম্বার, হারুনুর রাশিদ, মঈন উদ্দিন, পাপ্পু আহমেদ, সালমান আহমেদ, বেলাল আহমেদ, শামসুদ্দিন, আলিম উদ্দিন সহ অন্যান্যরা। যুক্তরাষ্টের অন্নান্য স্টেট থেকে অতিথি হিসাবে যোগদান করেন এডভোকেট মাহফুজুর রহমান রুমন, খালেদ মুর্শেদ, শাহীন আহমেদ, সায়েদ মামুন, রাকিব হোসাইন।

আয়োজকরা জানান, প্রবাসে নতুন প্রজন্মের কাছে গোয়াইনঘাটের ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরা এবং প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী প্রাণবন্ত এই মিলনমেলা শেষে আগামী বছর আরও বৃহৎ পরিসরে আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত প্রবাসীরা।