মিশিগানে ফেঞ্চুগঞ্জ সোসাইটির জাঁকজমকপূর্ণ বার্ষিক বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

Spread the love

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সেন্টার লাইনের মনোরম মেমোরিয়াল পার্কে গত ২৬ জুলাই, রবিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ফেঞ্চুগঞ্জ সোসাইটির বার্ষিক বনভোজন। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেন মিশিগানসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে আগত প্রবাসী ফেঞ্চুগঞ্জবাসী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা তৈমুর হোসেন বিপুল। প্রধান অতিথি হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে বনভোজনের শুভ সূচনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী এবং ভার্জিনিয়া থেকে আগত কমিউনিটি লিডার খায়রুল খান।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বাবুল মিয়া সোহেল ও জুয়েল খান। এ সময় ফেঞ্চুগঞ্জ সোসাইটির পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দিনভর বনভোজনকে ঘিরে মেমোরিয়াল পার্ক পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। নারী, পুরুষ ও শিশুদের প্রাণচঞ্চল উপস্থিতিতে পুরো পার্ক মুখর হয়ে ওঠে। বিভিন্ন বয়সভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। বিশেষ করে নারীদের মিউজিক পিলো ও হাড়িভাঙা খেলা এবং পুরুষদের রশি টানাটানি প্রতিযোগিতা উপস্থিত দর্শকদের ব্যাপক আনন্দ দেয়।

সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী শর্মিলা দেব শর্মি ও ফজলুল করিম তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত শত শত অতিথিকে মুগ্ধ করেন। গানে গানে মুখর হয়ে ওঠে পুরো বনভোজন প্রাঙ্গণ।

বনভোজনে ছিল সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবারের আয়োজন, আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং সারাদিনব্যাপী আনন্দঘন পরিবেশ। দীর্ঘদিন পর প্রিয়জন, আত্মীয়স্বজন ও শৈশবের বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় অনেকেই আবেগঘন মুহূর্ত ভাগাভাগি করেন এবং স্মৃতিচারণায় মেতে ওঠেন।

ফেঞ্চুগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দের উপস্থিতিতে র‍্যাফেল ড্র অনুস্টিত হয়। র‍্যাফেল ড্র পরিচালনা করেন বাবুল মিয়া সোহেল। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সোসাইটির সিনিয়র সহ-সভাপতি সজল আলী,সহসভাপতি হাজী ফারুক মিয়া,ফেঞ্চুগঞ্জ সোসাইটির সাধারণ সম্পাদক সেলিম আহমদ ,গোলাম মোস্তফা খান ,,মুহিবুল ইসলাম বকুল ,তৈফুর রহমান ,নজরুল খান,লিমন চৌধুরী ,টিপু সুলতান ,মাহবুবুর রহমান লিপন,রুবেল আহমদ সাজু,আব্দুস সালাম,আল ফারুক খান,শামীম আহমদ ,আব্দুল কাইয়ুম ,মামুন মিয়া ,মো জামাল আহমদ,ইমাদ ইসলাম সহ আরো অনেকে।র‍্যাফেল ড্র এর প্রথম পুরস্কার একটি গাড়ি জয়লাভ করেন নজরুল ইসলাম খান।

এই মিলনমেলায় অংশ নিতে যুক্তরাজ্যের লন্ডন থেকে বিশেষভাবে ছুটে আসেন সুয়েব খান। এছাড়া ভার্জিনিয়া থেকে রুবি খান এবং নিউজার্সি থেকে সপরিবারে ছিদ্দিক খান ও সাদিক খান বনভোজনে যোগ দিয়ে আয়োজনের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, প্রবাসে বসবাসরত ফেঞ্চুগঞ্জবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই প্রতিবছর এ ধরনের বনভোজনের আয়োজন করা হয়। তাদের প্রত্যাশা, আগামী বছর আরও বৃহত্তর পরিসরে এবং নতুন নতুন আয়োজনের মাধ্যমে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে।

আনন্দ, সম্প্রীতি ও প্রবাসী বন্ধনের এক অনন্য উৎসবে পরিণত হওয়া ফেঞ্চুগঞ্জ সোসাইটির এবারের বনভোজন অংশগ্রহণকারীদের কাছে হয়ে থাকবে এক স্মরণীয় দিন।