ডেস্ক রিপোর্ট : ১ লা আগষ্ট (শনিবার) দুপুর ১ টায় ,মিশিগানের হ্যামট্রাম্যাক শহরে হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন ও শত শত ভক্তের উপস্থিতিতে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা মহাসমারোহে উদযাপিত হয়েছে। জগন্নাথ ভক্ত মিশিগানের উদ্যোগে আয়োজিত এই উৎসবে বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা অংশ নেন l এটি মিশিগানের হ্যামট্রাম্যাক সিটিতে ২য় রথ যাত্রা l মিশিগানের বিভিন্ন স্হান থেকে অসংখ্য ভক্ত এসে রথের দড়ি টেনে প্রভু জগন্নাথকে নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে lরথযাত্রার ঠিক আগে বিশেষ পূজা ও আচার অনুষ্ঠিত হয়, তার নাম নেত্রোৎসব । পূজা অর্চনা পরিচালনা করেন পরিমল শুক্লা l
৩০৩০ ক্যানিফ এভিনিউ, হ্যামট্রামক, মিশিগান-৪৮২১২, শুরু হয়ে ,বিভিন্ন রোড ঘুরে আবার একই জায়গায় প্রসাদ বিতরণ শেষে অনুষ্ঠানের সমাপ্তি হয় l
উক্ত রথযাত্রার মূল আয়োজক পরিমল শুক্লা ও কৃষ্ণা শুক্লা l


