পরিব্রাজক,সংগঠক,লেখক জাবেদ আহমদ কেক কেটে সাইক্লোন ইউএসএ’র উদ্বোধন করেন

Spread the love

পরিব্রাজক,সংগঠক,লেখক জাবেদ আহমদ কেক কেটে সাইক্লোন ইউএসএ’র উদ্বোধন করেন
————————–
” সাইক্লোন এমন একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন যার সাথে আমাদের সম্পর্ক সে’ই ছোট বেলা থেকে।সাইক্লোন করোনাসহ বিভিন্ন আপদকালীন সময়ে সমাজের মানুষের সহায়তায় কাজ করেছে।আমাদের সমাজে এমন এক শ্রেণি আছে যারা চরম অভাবে থাকলেও কারো কাছে হাত পাতে না! আমরা সে ধরণের অনেককে করোনাকালীন সময়ে অত্যন্ত গোপনীয়তার সাথে বিকাশ মারফত সহায়তা পাঠিয়েছি।
আমি আমেরিকা বেড়াতে এসেও সাইক্লোনের অনেক স্বজনের সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে।আমরা আশা করবো “সাইক্লোন ইউএস এ”এখন থেকে কেন্দ্রীয় সাইক্লোনের সাথে মিলে অধিক কার্যক্রম এগিয়ে নিয়ে যাবে।”
কথাগুলো বলেন “সাইক্লোন ইউএসএ”-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও সাইক্লোনের সাবেক সভাপতি জাবেদ আহমদ।
১৯৮০ সালে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “সাইক্লোন”- যুক্তরাজ্য,কানাডাসহ পৃথিবীর বিভিন্ন দেশে তার কর্মকান্ড অব্যাহত রেখেছে।
১০ অক্টোবর (শনিবার) ২০২৬ সন্ধ্যা ৮টায় ” সাইক্লোন ইউএসএ”-র উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকের আহমদ চৌধুরী।
হ্যামট্রাম্যাক সিটির কনান্ট স্ট্রীটের মধুর ক্যান্টিন খ্যাত ঐতিহ্যবাহি আলাদীন রেষ্টুরেন্ট সংগঠনের প্রাক্তন সভাপতি ও সাইক্লোন ইউএসএ’র মুখপাত্র হারান কান্তি সেনের পরিচালনায় সভার শুরুতে
প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করেন সংগঠনের বোর্ড অব ডিরেক্টরস মেম্বার শর্মিলা দেব শর্মি ও মাহমুদুল হক লিটু।
কেক কেটে “সাইক্লোন ইউএসএ”-র উদ্বোধন করেন প্রধান অতিথি পরিব্রাজক,সংগঠক, লেখক, ব্যাংকার জাবেদ আহমেদ।স্বাগত বক্তব্য রাখেন “সাইক্লোন ইউএসএ” র সাধারন সম্পাদক সঞ্জয় দেব।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক সফিক রহমান,
কবি সুবিমল সেনাপতি,কবি কল্যানী দেব চৌধুরী প্রমুখ।
সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যে জাকের আহমেদ চৌধুরী বলেন -” আমি কখনো সংগঠনের নেতৃত্বে যেতে আগ্রহী না হলেও নিজের কর্মকান্ড সব সময় অব্যাহত রেখেছি! এখন থেকে সবাইকে নিয়ে আমরা “সাইক্লোন ইউএসএ” কার্যক্রম এগিয়ে নিয়ে যাব।”
অনুষ্ঠানের শেষ পর্বে সবাইকে ডিনারে আপ্যায়িত করা হয়।
উল্লেখ্য,ভ্রামনিক-লেখক জাবেদ আহমেদ-এর সাথে দেখা করার জন্য সন্ধ্যা থেকে অনেক বন্ধু- স্বজন, প্রাক্তন সহকর্মী আলাদীন রেষ্টুরেন্টে ভিড় করতে থাকেন!
নবগঠিত “সাইক্লোন ইউএসএ”-এর কমিটি হলো-
সভাপতি:জাকের আহমেদ চৌধুরী,সাধারন সম্পাদক:সঞ্জয় দেব,মুখপাত্র:হারান কান্তি সেন
বোর্ড অব ডিরেক্টরস আবুল ফয়েজ চৌধুরী,
পংকজ দাশ,মাহমুদুল হক লিটু,জামিরুল মালিক চৌধুরী,তানিয়া আক্তার লিমা,,শর্মিলা দেব শর্মি,অভি সেন,পিদিম সেন তোজো।