প্রথম আলো” উত্তর আমেরিকা’র আনন্দময় ‘মিশিগান আড্ডা’!

Spread the love

প্রথম আলো উত্তর আমেরিকা আয়োজিত আড্ডা
মঙ্গলবার, ২০ অক্টোবর বিকেল ৫টায় মিশিগানের ওয়ারেন শহরের স্পাইস ২১-এ প্রথম আলো উত্তর আমেরিকার উদ্যোগে এ আয়োজন করা হয়।
এ আড্ডায় প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী খোকন ও নির্বাহী সম্পাদক মনজুরুল হক উপস্থিত ছিলেন।
আড্ডা আলোচনার শুরুতে বাংলা প্রেস ক্লাব মিশিগানের প্রতিষ্ঠাতা সভাপতি হেলাল উদ্দীন রানা এবং বাংলা প্রেস ক্লাব মিশিগানের সভাপতি ও প্রথম আলো উত্তর আমেরিকা মিশিগান প্রতিনিধি পার্থ দেব উপস্হিত সবাইকে স্বাগত জানান!
আড্ডার মূল ভাবনার বিষয় ছিল মিশিগানের ইতিহাস, অভিবাসীদের জীবনসংগ্রাম এবং প্রবাসে গড়ে ওঠা বাংলাদেশিদের  গল্প।

আড্ডায় উপস্থিত অতিথিদের সঙ্গে ব্যক্তিগত অভিজ্ঞতা, প্রবাসজীবনের নানা অধ্যায়, সামাজিক যোগাযোগ এবং স্মৃতির গল্প নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। গান, কবিতা, সাহিত্য ও সমসাময়িক প্রসঙ্গ ঘিরে অনানুষ্ঠানিক আলাপের মধ্য দিয়ে সন্ধ্যাটি হয়ে ওঠে আন্তরিক মিলনমেলা।অনুষ্ঠানে “প্রথম আলো” মিশিগান নিয়ে একটি স্বরচিত ছড়া শোনান হারান কান্তি সেন।

প্রবাসের মাটিতে পরিচিত মুখগুলোর সঙ্গে কিছুটা সময় কাটানো, পুরোনো দিনের কথা বলা এবং নতুন স্মৃতি তৈরি করার মধ্য দিয়ে ‘মিশিগান আড্ডা’ হয়ে ওঠে বাংলাদেশি কমিউনিটির সামাজিক বন্ধন দৃঢ় করার একটি উদ্যোগ।
আড্ডা আলোচনায় যোগ দেন আমেরিকায় প্রথম নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভূত সিটি মেয়র মিশিগানের হ্যামট্রাম্যাক সিটি মেয়র মুহিত মাহমুদ,হারান কান্তি সেন, সুবিমল সেনাপতি, শফিউল আলম, মোঃ লুৎফর রহমান, আবু মূসা, অবিনাষ চৌধুরী, মিল্টন বড়ুয়া, সঙ্গীতা বড়ুয়া, দীপ্তিময়ী বড়ুয়া, মনিষ ভট্টাচার্য্য, সাইফ সিদ্দিকী, মাহদী চৌধুরী, বদরুল আলম সুমন, মিজান চৌধুরী, ইকবাল আহমেদ, কামাল উদ্দিন, সুমন কবীর, হেলাল খান, হাবিব রহমান, মাহমুদ রহমান, কল্যাণী দেব চৌধুরী, খাজা শাহাব আহমেদ, ফারুক আহমেদ (চাঁদ), মোঃ লায়েছ উদ্দিন, মনজুর শফী আলীম, জাফর ওবায়েদ, বকুল তালুকদার, নূরুল হক, মেছবাহ উদ্দিন, মুস্তাক আহমেদ, এডভোকেট এ. রহিম, আসেফ চৌধুরী, মোঃ নজরুল ইসলাম (বাবুল), মনজুরুল হক, আশিক রহমান,ইকবাল ফেরদৌস, ফয়সাল আহমেদ মুন্না,মুস্তফা কামাল,সৈয়দ শাহেদুল হক,সুমন কবীর,শিমুল দত্ত,জুবেরুল ইসলাম খোকন,ফয়সল আহমেদ এবং শফিক রহমান,সীমা রহমান প্রমুখ।