আমেরিকা’র সিটিজেনশীপ পরীক্ষা বাংলায়…..!✍️হারান কান্তি সেন,মিশিগান USA

Spread the love

মিসেস চারুলতা আহমেদ বাংলাদেশে থাকাকালীন পেশায় শিক্ষক ছিলেন।ইমিগ্র্যান্ট হয়ে আমেরিকা এসে নির্ধারিত সময়ে তিনি সিটিজেনশীপ পরীক্ষা দিতে যান।কিন্তু প্রশ্ন কর্তার বিভিন্ন প্রশ্ন তিনি সঠিকভাবে বুঝতে না পারায় ভুল উত্তর দিয়ে কৃতকার্য হতে পারেননি!
এমনি আরেকজন গেদু মুন্সি দেশে পদস্হ সরকারী চাকুরে ছিলেন। আমেরিকায় এসে তিনি সিটিজেনশীপ পরীক্ষায় উপস্হিত হন, কিন্তু অফিসারের বিভিন্ন প্রশ্ন তিনি না বুঝে উত্তর দেয়া থেকে বিরত থাকেন-ফলে যা হবার হয় তিনি সিটিজেনশীপ পরীক্ষায় ফেল করেন!
তাহলে দুজন শিক্ষিত বাংলাদেশী শুধুমাত্র প্রশ্ন বুঝতে না পারার কারণে যদি সিটিজেনশীপ পরীক্ষায় অকৃতকার্য হতে পারেন তাহলে পড়াশোনা কম জানা বাংলাদেশীদের আমেরিকার সিটিজেনশীপ পরীক্ষায় উত্তীর্ণ হতে কত ঝক্কি-ঝামেলা পোহাতে হয় তা সহজে অনুমেয়!
জানা যায় আমেরিকায় সিটিজেনশীপ পরীক্ষায় ইংরেজী ছাড়াও চীনা,এরাবিক,কোরিয়ান ও ভিয়েতনামী ভাষায় হয়ে থাকে!
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকায় লক্ষ লক্ষ বাংলা ভাষাভাষি মানুষের বাস!
বাংলা ভাষায় আমেরিকায় সিটিজেনশীপ পরীক্ষা বিষয়ে আমাদের করণীয় বিষয়ে ইমিগ্রেশন এডভাইজার মোহাম্মদ মুজিবুর রহমান(শাহিন) বলেন-আমেরিকার বিভিন্ন ষ্টেইটে বসবাসকারী বাংলা ভাষাভাষীদের Uscis (United state citizenship and immigration service)বরাবরে এমন দাবী সম্বলিত অন্তত: পাঁচ হাজার আবেদন জমা পড়লে Uscis অনুমোদন করলে হয়তো আগামীতে চীনা,এরাবিক,কোরিয়ান ও ভিয়েতনামী ভাষার মত বাংলায়ও সিটিজেন পরীক্ষা চালু হতে পারে।

বিষয়টি নিয়ে মিশিগানের বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট নাজেল হুদা’র সাথে ফোনে আলাপ করলে তিনি বলেন, বাংলা ভাষায় সিটিজেনশীপ পরীক্ষা গ্রহণের আবেদন বিষয়ে তিনি কিছু কাজ করেছিলেন, কিন্ত অনিবার্য কারণে তিনি এগুতে পারেননি!তবে এখন কেউ এমন উদ্যোগ নিলে তিনি সর্বতোভাবে সহযোগিতা করবেন।
সচেতন মহল মনে করি আমেরিকার বিভিন্ন ষ্টেটে অবস্হানকারী বাংলাদেশী কমিউনিটি ও পলিটিক্যাল লীডারদের জরুরী ভিত্তিতে এই কাজে এগিয়ে আসা জরুরী!