ডেস্ক রিপোর্ট:
যুক্তরাষ্ট্রের মিশিগানে আজ থেকে শুরু হচ্ছে দু’দিনব্যাপী ,” বাংলাদেশি আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৩
জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে’ এই শ্লোগানকে সামনে রেখে ,যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির “সিটি স্কয়ার” এ বাংলাদেশ এসোসিয়েশান অব মিশিগান এর উদ্যোগে ২২ ও ২৩ জুলাই (শনি ও রবিবার) দুইদিনব্যাপী ‘১৪ তম বাংলাদেশী আমেরিকান ফ্যাষ্টিভ্যাল ২০২৩’ অনুষ্টিত হচ্ছে । প্রতিদিন বিকেল থেকে রাত অবধি চলবে এ মেলা। গত ১৫ জুলাই শনিবার বিকেলে ওয়ারেন সিটির একটি রেষ্টুরেন্টে ‘মিট দ্যা প্রেস’ এ আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই হচ্ছে মেলার মূল উদ্দেশ্য ।
মেলায় থাকবে বাংলাদেশি পোশাক, গহনা ও খাবারের ৩০টি স্টল এবং মেলায় বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ফুয়াদ অ্যান্ড ফেন্সি, পান্থকানাই, মডেল স্টার মুজা, লোকগীতির কালামিয়া ও তার দলসহ নর্থ আমেরিকার ১৪ জন সঙ্গীত শিল্পী গান গাইবেন। পাশাপাশি সংগীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। এছাড়া থাকছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ওপর প্রামাণ্য চিত্র।

