ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশের মৌলভীবাজার জেলায় “শহীদ পন্ডিত সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে “মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান গত ২১ -৭ -২০২৩ শনিবার মৌলভীবাজার পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় lবিএসএমএমইউ হেপাটোলজি বিভাগের প্রধান ডা. মামুন আল মাহতাব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ I প্রধান আলোচক ছিলেন শহীদ পন্ডিত সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশন সাধারণ সম্পাদক কবি সৌমিত্র দেব । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান ,অতিরিক্ত জেলা প্রশাসক প্রভাংশু সোম মহান, ও কবি শাহিদা ইসলাম,। বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক সরওয়ার আহমদ, ডাক্তার অঞ্জন ভৌমিক , এডভোকেট আবু রেজা সিদ্দিকী ইমন, খছরু চৌধুরী, সুনীল শৈশবসহ অন্যন্যরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন শহীদ পন্ডিত সারদা-অন্নদা স্মৃতি ফাউন্ডেশন পরিবারের সদস্য কল্যাণী দাশ গুপ্ত ।
