ডেস্ক রিপোর্ট:
আগামী ২৮,২৯ ও ৩০শে জুলাই মিশিগানের বাংলা টাউন (হ্যামট্রামেক) সংলগ্ন জেইন ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ আমেরিকান বাংলাদেশি ফেষ্টিভ্যালের উদ্যোগে তিনদিন ব্যাপি মেলা।মেলায় খাবার,পোষাক,নানান তৈযজপত্র ইত্যাদি বিভিন্ন ষ্টল থাকবে।
তিনদিন ব্যাপী মেলায় আগত দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
মেলায় সবচেয়ে বড় আকর্ষণ হলো দুনিয়া কাঁপানো বাংলা রক ষ্টার জেমস্।তিনি জেমস্ নামে পরিচিত হলেও তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম!আমের রাজধানী রাজশাহীর মানুষ জেমস্ “গুরু” নামেও সমধিক পরিচিত এবং তিনি ১৯৬০ খ্রী: ২ অক্টোবর জন্মগ্রহন কটেন!
তিনি একাধারে শিল্পী,গীতিকার,বেস গীটার,কী বোর্ডিষ্ট,ড্রামার,স্যাক্সো ফোন,বাঁশী সব কিছু বাজাতে সমান পারদর্শী!
জেমস্ -এর জনপ্রিয় গানের তালিকা হলো-গুরু,বাবা,মা, বাংলাদেশ,কবিতা,পাগলা হাওয়া,মীরাবাঈ,চুলটানা বিবিয়ানা বিজলী,দুঃখিনী দুঃখ করা না ইত্যাদ !!
জেমস্ এই প্রথম মিশিগান আসছেন এবং পর্দা কাঁপানো শিল্পীর গানের তালে পুরো মিশিগান নাচবে বলে আমরা মনে করি!!
