আমেরিকা’র মিশিগান ষ্টেটের বাংলা টাউনে তিনদিনব্যাপী ২২তম নর্থ আমেরিকান বাংলা ফেষ্টিভ্যালের শেষ দিন ৩০ জুলাই রাতে রক ষ্টার নগর বাউল খ্যাত গুরু জেমস মাঠ ভর্তি হাজার হাজার দর্শককে মাতিয়ে গেলেন!
রবিবার ছুটির দিনের রোদেলা বিকেলে মিশিগানের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার দর্শক এসে বাংলাটাউনের জেইন ফিল্ডে জড়ো হতে থাকেন।
ঔৎসুক্য জনতার চাহিদা আর জিঞ্জাসা ক্রমশঃ বাড়তে থাকলে একসময় উপস্হাপিকা ঘোষণা করেন নগর বাউল জেমস আসবেন সন্ধ্যা ৯টায়।মাঠ উপচে পড়া হাজার হাজার দর্শকদের ঠাঁই নেই ঠাঁই নেই ভিড়ের মাঝে সন্ধ্যা ১০টায় গুরু জেমস মঞ্চে উঠেন!এর আগে তাঁর সহযোগি মিউজিশিয়ানরা মঞ্চে অবস্হান নিয়ে বেস গীটার,লীড গীটার,কী-বোর্ড,ড্রাম,অক্টোপ্যাড টিউনিং পর্ব শেষ করে নেন।
গুরু জেমস মঞ্চে উঠলে দর্শকরা চিৎকার করে প্রিয় শিল্পীকে ভালোবাসা জানাতে থাকে!এদিকে মঞ্চের বরাবরে তাক করে হাজার হাজার ভিডিও ক্যামেরা চলতে থাকলে কিছু কিছু দর্শককে বিরক্তি প্রকাশ করতে শোনা যায়!
রক ষ্টার জেমস মঞ্চে উঠে নিজেও একবার সাউন্ড সিষ্টেমের সাথে টিউনিং করে নেন!
এরপর দর্শকদের প্রেমে সব সময়ের মত এদিনও আপ্লুত জেমস প্রথমে গেয়ে উঠেন নিজের জনপ্রিয় গান-
” কবিতা তুমি স্বপ্নচারিনী হয়ে খবর নিও না
কবিতা এই নিশাচর আমায় ভেব না সুখের মোহনা
দেখবে আমাদের ভালোবাসা ছোঁয়ে গেছে কত যেন পদ্ম পাতার জল…”
একজন প্রেমিকের হৃদয়ের কত কত আক্ষেপ সব শিল্পীর দরদী কন্ঠ থেকে যেন বার বার উচ্চারিত হতে থাকে!
মাঠে ষ্টেজ থেকে একটু দুরে থাকা দর্শকদের অনেক সাউন্ড সিষ্টেম নিয়ে অভিযোগ করে বলেছেন জেমস-এর প্রোগ্রামে আরো বেশী সাউন্ড থাকা উচিত ছিল।
এরপর একে একে নগর বাউল জেমস’র পরিবেশনা -দিওয়ানা দিওয়ানা তোমার প্রেমে দিওয়ানা,দুষ্টু ছেলের দল ছন্নছাড়ার দল
গান দুটিতে দর্শকরা নেচে গেয়ে উল্লাস করতে থাকেন! দর্শকদের ভিড়ের চাপে এক সময় মঞ্চের সামনের ২৫/৩০ ফুট খালি রেখে গড়া নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গেi যায়!
এদিকে জেমস যখন তাঁর জনপ্রিয় সিরিয়েল –
“দশমাস দশদিন করে গর্ভে ধারণ
কষ্টের তীব্রতায় করেছে আমায় লালন
হঠাৎ কোথায় না বলে হারিয়ে গেল
জন্মান্তরের বাঁধন কোথা হারালো
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে
খোঁজে দেখো পাবে দূর নক্ষত্র মাঝে
রাতের তারা আমায় কি তুই বলতে পারিস
কোথায় আছে কেমন আছে মা….”
মাকে নিয়ে বড় আবেগময় গানে অনেকেই গলা মিলিয়েছেন আর এই প্রতিবেদকসহ মা হারানো কারো কারো চোখ ছল ছল করছিল!!!!
এরপর -গুরু ঘর বানাইলা কি দিয়া,মীরাবাঈ,তারায় তারায় রটিয়ে দেব,বন্ধু আসছে বহুদিন পরে গানগুলোতে দর্শকরা নেচে গেয়ে উল্লাস করতে থাকে!!
জেমস যখন “সারাদিন ছুটাছুটি কিশোর কিশোরী
দাড়িয়াবান্দা বৌচি ডাঙ্গুলী
কানামাচি বোঁ বোঁ যারে পা তারে ছোঁ
সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা…”
গানটি পরিবেশন করছিলেন তখন দর্শকরা নেচে গেয়ে যেন আত্মহারা!!!গানটি আমাদের বয়সী অনেকে নষ্টালজিয়ায় সে’ই হারিয়ে কিশোর বেলায় নিয়ে যায়!!
সবশেষে রক ষ্টার জেমস পরিবেশন করেন তাঁর সুপার ডুপার হিট হিন্দি গান!
“ভিগি ভিগি সি হে রাত ভিগি
ইয়াদে ভিগি ভিগি বাত ভিগি ভিগি
আখমে কেয়সে নামি হে…”
গান শেষ করে শিল্পী বেশ আবেগময় কন্ঠে বলেন “বেঁচে থাকলে আবার দেখা হবে”!!!
হারান কান্তি সেন , মিশিগান, আমেরিকা
