আমাদের মাতৃভুমি বাংলাদেশে যেখানে শীতকাল এলে পিকনিক সিজন শুরু হয় সেখানে আমেরিকা-কানাডা বা ইউরোপের বিভিন্ন শীতপ্রধান দেশে সামার বা গ্রীষ্মকাল এলে বনভোজন বা পিকনিক শুরু হয়! এখানের পার্কগুলোতে একদিকে যেমন অতিথিদের বসার ও বাথরুমের সুব্যবস্হা থাকে অন্যদিকে গাড়ি পার্কিং এবং খেলাধুলার অঢেল যায়গা!!পিকনিকে খাওয়া-দাওয়া,খেলাধুলার সাথে সবচেয়ে আকর্ষণীয় পর্ব হলো র্যাফেল ড্র!আর র্যাফেল ড্র তে এবারও সবার চোখ ১ম পুরস্কার মোটর গাড়ীর দিকে!
এখানে পার্ক ভাড়া নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতি শনি ও রোববার পিকনিকের আয়োজন করে!
এ বছর ৪ জুন প্রথম পিকনিকে অংশ গ্রহণ করি ডেট্রয়েট দুর্গা টেম্পলের আয়োজনে। এই পিকনিকে দেশী বাজারের সৌজন্যে প্রথম পুরস্কার ছিল একটি চমৎকার কার!
এরপর থেকে প্রতি সপ্তাহে শুরু হয়েছে পিকনিক আর পিকনিক! পিকনিকের এই ধারা অব্যাহত থাকবে আগষ্টের শেষ সপ্তাহ পর্যন্ত!সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর স্কুল খুললে আবার শীত পেরিয়ে আগামী সামারের অপেক্ষা!
ইতোমধ্যে অনেক পিকনিক হয়ে গেছে এবং আগষ্ট মাসের বাকী দিনগুলোতেও আরো কিছু পিকনিক হবে।
আমাদের জানামতে কয়েকটি পিকনিকের বিবরণ এখানে উল্লেখ করছি।
নিউইয়র্কের গ্রেটার বিংহামটন বাংলাদেশী কমিউনিটির বার্ষিক বনভোজন গত ২৩ জুলাই স্হানীয় চেনাঙ্গ ভ্যালী ষ্টেট পার্কে অনুষ্ঠিত হয়।এই পিকনিকে সাংস্কৃতিক অনুষ্ঠান,খেলাধুলা,র্যাফেল ড্র ছিল।
৩০শে জুলাই ওয়ারেন সিটির বুচার পার্কে গোয়াইনঘাট এসোসিয়েশন অব মিশিগান এর পিকনিকে অনেক অতিথিবৃন্দের সাথে ছিলেন ইউএস সিনেটর গ্যারি পিটার্সের পক্ষে আঞ্চলিক ডিরেক্টর জেনিফার সুইফট,মিশিগান ‘ষ্টেট ট্রিবিউট’ রাজ্যের সিনেটর পল ওয়ানো,মিশিগান ষ্টেট অব রিপ্রেজেনটেটিভ লরি ষ্টোন,ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির ভিসি আবু হানিফ। এই সংস্হার সভাপতি অধ্যাপক এ জেড এম ওবায়দউল্লাহ ও সাধারণ সম্পাদক এড.দীপক চৌধুরী।
একই সিটির হলমিচ পার্কে জালালাবাদ সোসাইটি অব মিশিগানের পিকনিকে অন্যান্যের মাঝে যোগদান করেন বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সভাপতি এড. মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন,সাংবাদিক সফিক রহমান,লেখক -সাংবাদিক হারান কান্তি সেন,সাংবাদিক-প্রকাশক সঞ্জয় দেব প্রমুখ।
আজ ৬ আগষ্ট মিশিগানের ওয়ারেন সিটির হলমিচ পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট সদর দক্ষিণ সুরমা এসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন।এই পিকনেকের বিশেষ আকর্ষণ হলো র্যাফেল ড্র তে প্রথম ও দ্বিতীয় পুরস্কার ১ টি করে মোটর গাড়ী!
১৩ আগষ্ট বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইন্ক মিশিগানের উদ্যোগে বার্ষিক বনভোজন।এতে র্যাফেল ড্র’র প্রথম পুরস্কার হলো ১টি গাড়ি ও দ্বিতীয় পুরস্কার মিশিগান টু ঢাকা এয়ার টিকেট।
আগামী ১৩ আগষ্ট ২৭৪০০ ক্যাম্পবেল রোড ওয়ারেনে ছাতক এসোশিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে!
