আমেরিকায় আসার পর আমি প্রথম ‘সুইট সিক্সটিন’-জন্মদিনে যোগ দেই বন্ধুবর প্রবীর রায়-শিপ্রা রায় দম্পতির কন্যা অহনা রায় প্রমি’র!
এরপর ভিন্ন সময়ে একে একে সুখেন্দু রায় -চুমকি দে দম্পতির কন্যা ললিতা রায়; গৌতম গুহ-অনুরাধা গুহ দম্পতির কন্যা অর্পিতা গুহ; ঋষিকেশ দাস-নিতা দাস দম্পতির কন্যা নেহা৷
এবং আপাতত সর্বশেষ মৃগাঙ্ক রায়( মৃদুল রায়)-তনুশ্রী রায় দম্পতির কন্যা মৃন্ময়ী রায়’র “সুইট সিক্সটিন” অনুষ্ঠিত হয় গত ২২ শে জুলাই সন্ধ্যায় ক্লিনটন টাউনশীপের একটি অভিজাত ব্যাংকুইট হলে!
অত্যন্ত আনন্দময় অনুষ্ঠানে প্রথম আপ্যায়নে এপিটাইজার হিশেবে চানা ভূনা,মচমচে পিয়াজু,মালপুয়া আর সাথে কোক!
এরপর সুইট সিক্সটিন কন্যা মৃন্ময়ীকে তার বান্ধবীরা চারদিকে ঘিরে হল অব ফেমে প্রবেশ করে;তখন তাকে একদম রাজকন্যার মত লাগছিল! এরপর ফটো সেশন পর্ব চলে কিছুক্ষন।এতে Sweet sixteen girl -এর পিতা-মাতা,কাকু,ঠাকুমা,দিদিমা সহ সব আত্মীয়-বন্ধু-স্বজন অংশ নেন।
তারপর গান,নৃত্য,ধামাইল সবকিছু মিলিয়ে এক মহানন্দ আয়োজন। রাত সাড়ে দশটায় বুফে কর্ণার থেকে সবাইকে ডিনার সংগ্রহ করার আমন্ত্রণ জানানো হয়।
মধ্য রাতের কিছু আগে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Sweet sixteen কি?
কন্যা শিশুর ১৬ তম জন্মদিন পালনের উৎসবকে এক কথায় “সুইট সিক্সটিন” বলা হয়!এই উৎসব আমেরিকা ও কানাডায় পালনের সামাজিক রীতি চলে এসেছে এ উপলক্ষে বালিকার পিতা-মাতা নিজের সামর্থ অনুযায়ী ছোট বা বড় অনুষ্ঠান আয়োজন করে থাকেন।
এসব অনুষ্ঠানের আকার অনুযায়ী ১০ হাজার থেকে ৪০/৫০ হাজার ডলার খরচ হয়ে থাকে!
তবে সচেতন মহল মনে করে এমন অনুষ্ঠানের অল্প কিছু হলেও খরচ বাঁচিয়ে চ্যারিটিতে দান করা একটি সর্বোত্তম কাজ!
গুগল ঘাটলে “সুইট সিক্সটিন” সম্পর্কে মজার তথ্যও পাওয়া যায় এবং তাতে দেখা যায় শুধু বালিকাদের নয় বালকদেরও ইহা পালনের রীতি কোথাও কোথাও প্রচলিত আছে!
“While traditionally it is common that sweet sixteens ara mostly celebrated by girls, they can also be celebrated by boys…”
তবে আমি নিজে বা জানামতে কেউ বালকদের “Sweet sixteen” হতে শুনিনি!
১০ আগষ্ট’২৩
মিশিগান,ইউএসএ
