রম্য ছড়া
ভুতের বেগার
✍️হারান কান্তি সেন
দিন-রাত শুধু কাজ
ঘুমানোতে যত লাজ
শরীরে ব্যাথা করে গরমে
কাজ ছাড়বে কোন শরমে!
যদি হতো সপ্তাহ
আট/দশ দিনেতে
ডলার আসতো হেসে
একাউন্ট যেত ভেসে
যত কাজ তত টাকা
আর সব শুধু ফাঁকা
আত্মীয় পরিবার
কে ধারে কার ধার
ডলারের ঘ্রানটা খাসা
চায় আরো দশ/বিশ বাসা
দশটি বছর পরে
সব কাজ তার ঘাড়ে
বাড়ি হয় এখানে ও দেশে দশ বিশটি
রোজগার হয় যে কত কোটি কোটি
খেতে তার রুচি নেই
ঘুম ও আসে না তাই
বৃদ্ধাশ্রম তাকে ডাকে যে
এত ধনের খবর রাখে কে!
যে ধন কামায় ঘুম হারাম করে
বিশ্রাম ছাড়াও প্রান থাকে যে ধড়ে
এখন এ ধনের শতভাগ লুটে মজা
সে আর কেউ নয় জামাতা ফজা!
১২ আগষ্ট ২০২৩
মিশিগান,ইউএসএ
