প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী উত্তর আমেরিকায় দুই মাসের ধর্ম প্রচারেঃ

Spread the love

প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী উত্তর আমেরিকায় দুই মাসের ধর্ম প্রচারেঃ
শ্রী শ্রী নিত্যানন্দ বংশের চতুর্দশ পুরুষ পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী গত ২৬ জুলাই ভারত থেকে কানাডার টরেন্টো আসেন।তিনি টরেন্টো ও মন্ট্রিলে বিভিন্ন ধর্ম সভায় ভাগবত কথামৃত পাঠ ও ভক্তদের দীক্ষাদান করেন!প্রভুপাদ টরেন্টো থেকে মন্ট্রিল হয়ে গত ১১ আগষ্ট মিশিগান শুভাগমন করেন ।
তিনি মিশিগান এসে ১২ আগষ্ট বিকেলে মিশিগান কালীবাড়িতে শ্রীমৎ ভাগবৎ পাঠ করেন।
১৩ আগষ্ট বিকেলে ডেট্রয়েট দুর্গা টেম্পলে শত শত ভক্তের উপস্হিতিতে প্রভুপাদ শ্রীল নিত্যগোপাল গোস্বামী ভাগবত কথামৃত পাঠ করেন!
রোববারের শেষ বিকেলে মন্দিরে শত শত ভক্ত মুগ্ধ হয়ে পাঠক সম্রাটের ভাগবতীয় আলোচনা উপভোগ করেন!
শ্রী শ্রী হরিভক্তি প্রচারিণী সভা,আমেরিকা’র উদ্যোগে ভাগবত পাঠ ও দীক্ষাদান কর্মসূচী অব্যাহত থাকবে ১৮ আগষ্ট পর্যন্ত এবং ১৯ আগষ্ট তিনি মিশিগান ত্যাগ করবেন!
মিশিগানে তিনি ওয়ারেন সিটির ৩১৩০৫ ডেসমন্ড ড্রাইভে শ্রী সুখেন্দু রায়-চুমকী দে দম্পতির বাসায় অবস্হান করছেন!
এখানে তিনি ১৮শে আগষ্ট পর্যন্ত থাকবেন এবং এরপর প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী নিউইয়র্ক,নিউজার্সি,ক্যালিফোর্নিয়া,শিকাগো,ক্যানসাস,ফ্লোরিডা প্রভৃতি স্হানে ভাগবতীয় কথামৃত পাঠ ও দীক্ষাদান শেষে ২৬ শে সেপ্টেম্বর ভারত ফিরবেন।
মিশিগান থেকে
হারান কান্তি সেন