মিশিগানের বাংলা টাউনে আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী মেলা (১৫,১৬,১৭ সেপ্টেম্বর)

Spread the love

ডেস্ক রিপোর্ট:
আগামী ১৫,১৬,১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মিশিগানের বাংলা টাউন (হ্যামট্রামেক) সংলগ্ন জেইন ফিল্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনদিন ব্যাপি মেলা।মেলায় খাবার,পোষাক,নানান তৈযজপত্র ইত্যাদি বিভিন্ন ষ্টল থাকবে।
তিনদিন ব্যাপী মেলায় আগত দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিদিন জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।
এছাড়া ৫শ স্কুল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ এবং ৫ জন গুণীজনকে দেওয়া হবে সম্মাননা অ্যাওয়ার্ড। মেলায় থাকছে ভোট রেজিস্টেশনের স্টলও।।গত ৯ সেপ্টেম্বর শনিবার রাতে
হ্যামট্রাম্যাক সিটির একটি অফিসে সংবাদ সম্মেলনে মেলার সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা। আয়োজকরা জানান, বাংলা সংস্কৃতি, কৃষ্টি, ঐতিহ্য, নতুন প্রজন্ম ,বিদেশিদের কাছে তুলে ধরাই হচ্ছে মেলার মূল উদ্দেশ্য ।এটি তাদের আয়োজিত ২২ তম মেলা। বিগত বছরে পথ মেলা নামে হ্যামট্রাম্যাক সিটির কর্ণান্টে অনুষ্ঠিত হতো।
মেলায় জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান, কনা ও তার দল, শাহানাজ বেলীসহ উত্তর অ্যামিরিকার বেশ কয়েকজন শিল্পী গান গাইবেন। পাশাপাশি নাচ ও সংগীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। র‌্যাফেল ড্রতে গাড়িসহ থাকছে আকর্ষণীয় নানা পুরস্কার। এছাড়াও থাকছে শিশু-কিশোর এবং নারীদের নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। মেলার বিভিন্ন অনুষ্ঠানে সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট রিপ্রেজেনটেটিভ, ডেট্রয়েট সিটির মেয়র ও কাউন্সিল মেম্বাররা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির অন্যতম কামাল রহমান, সেলিম আহমেদ, নাজেল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া শোভন, সাইফুল আলম হারুন, ফিরোজ আলী, কামাল হুসাইন লিলু, জিয়াউদ্দিন জুয়েল, রিপন লস্কর উপস্থিত ছিলেন। আরও ছিলেন মোশারফ আহমেদ, তাহমিদ চৌধুরী, খাজা আফজল,মওদুদ চৌধুরী, মো. রাজা, মোস্তাক রহমান, দিপু চৌধুরী, তাসমিন খান, রাসেল মোহাম্মদ, কাওসার দেওয়ান, কিবরিয়া লস্কর, হারুন মিয়া, পারভেজ, তারেক মিয়া, ইকবাল মিয়া প্রমুখ l