আমেরিকার মিশিগানে ‘বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’ র সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে l

Spread the love

আমেরিকার মিশিগানে ‘বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’ র সাহিত্য আসর অনুষ্ঠিত হয়েছে l

আমেরিকার মিশিগানে গত ৮ অক্টোবর ‘২৩ রোববার সন্ধ্যায় হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক এভিনিউয়ের অস্হায়ী কার্যালয়ে “বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ” র নিয়মিত সাহিত্য আসর সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ৮০’র দশকের সাড়া জাগানো কবি,ছড়াকার ও সাংবাদিক হেলাল উদ্দীন রানা। সভার শুরুতে কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়,কবির বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে আসরের মূখ্য আলোচক কবি ও গীতিকার ইশতিয়াক রুপু বলেন কবি আসাদ চৌধুরী ছিলেন এক বাতিঘর” l lউপস্হিত সব লেখক লেখা পাঠে অংশ নেন ,এবং প্রতিটি লিখার উপর আলোচনা হয় l সভায় উপস্থিত ছিলেন কবি ও গীতিকার ইশতিয়াক রুপু, সংগঠনের সাধারণ সম্পাদক কবি জাফর ওবায়েদ, রম্য লেখক হারান কান্তি সেন, কবি ও সাংবাদিক সঞ্জয় দেব ও কবি হোসাইন মোহাম্মদ কামরুল প্রমুখ।