দুর্গাপূজা উপলক্ষে আগামী রোববার মিশিগান কালীবাড়িতে বসবে বছরের শেষ মেলা !!
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেনসিটির কালীবাড়ি মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৫ অক্টোবর ‘২৩রোববার বসবে বছরের শেষ মেলা l কালীবাড়ির আয়োজনে গত ১ এবং ৮ অক্টোবর অনুষ্ঠিত ,সপ্তাহে একদিন করে তিন দিনের মেলা আগামী ১৫ অক্টোবর রোববার শেষ হচ্ছে lমেলায় থাকছে শাড়ি, পাঞ্জাবি, জামা, বাচ্চাদের পোশাক সহ বিভিন্ন রকমের অলংকার l মেলাতে অংশগ্রহণকারী নারী উদ্যোক্তা শর্মিলা দেব শর্মি বলেন ,অনেকে আছেন ব্যস্ততার কারণে এখনো পুজোর কেনা কাটা করতে পারেন নি l আসন্ন দূর্গা পূজা উপলক্ষে তাদের জন্যে আমাদের এই মেলার আয়োজন l তারা যাতে স্বল্পমূল্যে ভালো মানের জিনিস কেনা কাটা করতে পারেন lবিগত দুদিনের মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড় lমেলায় এসে ক্রেতা বিক্রেতা দু’পক্ষকই সন্তোষ প্রকাশ করেন lএমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন মেলায় আগত সবাই lমেলায় স্টল দিয়েছেন শর্মিলা দেব , অন্তরা অন্তি , সুস্মিতা চৌধুরী , অনামিকা রায়,অনন্যা সহ আরো অনেকে l
