ব‌য়ে গে‌লো বেলা : তৃ‌প্তি চক্রবর্ত্তী

Spread the love

ব‌য়ে গে‌লো বেলা
তৃ‌প্তি চক্রবর্ত্তী

আমার আছে মস্ত আকাশ,দৃ‌ষ্টি উদাস,স্বপ্ন বিলাস।আরও আছে আমার —
কীর্তণ‌খোলা,সুরমা,গোমতী আর মধুমতী।
আ‌মি শু‌নতে পাই —-সাগ‌রের ঢেউ‌য়ের গর্জন,ঝর্নার কলতান। ‌দেখ‌তে পাই সবুজ বনায়ন —-রঙীন পাখায় প্রজাপ‌তির উড়াউড়ি আর ফ‌রিং এর লু‌কোচুরী।‌
কিন্তু আমার যে নেই এক টুক‌রো মা‌টি–য‌েথায় রো‌পি‌বো এক‌টি শিউ‌লি চারা।
শর‌তের আগমনী হ‌য়ে কর‌বে আমায় পাগল পারা —-শি‌শির ভেজা পা‌য়ে যা‌বো শিউ‌লি তলায়,দু’হাত ভ‌রে ফুল কুড়া‌বো
আর গুনগুনি‌য়ে গাই‌বো –“‌মোরা ভো‌রের বেলায় ফুল ত‌ু‌লে‌ছি,দ‌ু‌লে‌ছি দোলায়”–
‌ফি‌রে যা‌বো শৈশ‌বে,আমার শেক‌ড়ের টা‌নে —
‌যেখা‌নে মা‌য়ের সা‌থে বেড়া‌তে গ‌েলে
প্রশ্ন করতাম,”মা চাঁদ কেন আমা‌দের সা‌থে সা‌থে চ‌লে?খোলা আকাশের নীচে ব‌সে বাবার কাছেকত কল্প‌লো‌কের গল্প শুনতাম।
এখন কত কিছুই না ভু‌লে যাই
‌কিন্তু সেই গল্প তো আজও ভু‌লি নাই।
মা‌য়ের আদর, বো‌নের খুনসু‌টি,
সাথী‌দের সা‌থে ছিল কতই না মজার খেলা
আর ঝগড়া বাঁধ‌লেই,আড়ি আড়ি বলা।
এম‌নি ক‌রে ভাব‌তে ভাব‌তেই,
কখন যে আমার ব‌য়ে গে‌লো বেলা।।