ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের কালীবাড়ি মন্দিরে গত ২৮ অক্টোবর শনিবার
গানে গানে মঞ্চ মাতান কলকাতার প্রখ্যাত সংগীত শিল্পী অদিতি মুন্সি। অনুষ্ঠানটি মিশিগান কালীবাড়ি এবং বিচিত্রার যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় । অদিতি মুন্সির গান শোনার জন্য আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকে মন্দিরে ভিড় করেন শ্রোতা এবং দর্শনার্থীরা l অনুষ্ঠান শুরুর আগেই মন্দিরের হল রুম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বিকাল ৪টা ২০ মিনিটে মঞ্চে ওঠেন তিনি। প্রখ্যাত সঙ্গীতশিল্পী অদিতি মুন্সির কীর্তন গানের শৈল্পিকতার সুরে বিমুগ্ধ হয়ে দর্শক শ্রোতারা নিত্য করেন lঅনুষ্ঠান শেষে আগত অতিথিদের মধ্যে প্যাকেট খাবার পরিবেশন করা হয়। এতে ছিল খিচুড়ি, সব্জি, আলু ভাজা, দই ও মিষ্টি। ভবিষ্যতে এমন আয়োজন এর প্রত্যাশায় কীর্তন প্রেমীরা l
