অ-পেশাদার মেকআপ শিল্পীর পেশাদারিত্বঃ✍️হারান কান্তি সেন

Spread the love

অ-পেশাদার মেকআপ শিল্পীর পেশাদারিত্বঃ
✍️হারান কান্তি সেন
পৃথিবীতে যতগুলো চলচ্চিত্র দর্শক নন্দিত হওয়া থেকে শুরু করে অস্কার বা শ্রেষ্ঠ পুরস্কার সাফল্যের ঝুলিতে ভরেছে সেগুলো প্রতিটির গুরুত্বপূর্ণ স্হান দখল করে আছে রূপসজ্জা বা মেকআপ!
১৯৫৫খ্রীঃ মুক্তিপ্রাপ্ত সত্যজিৎ রায় পরিচালিত অস্কার বিজয়ী চলচ্চিত্র “পথের পাঁচালী” ; ১৯৮২ খ্রীঃ হলিউডে নির্মিত রিচার্ড এটেনবার্গ নির্মিত অস্কারজয়ী চলচ্চিত্র “গান্ধী” কিংবা এই ২০২৩ খ্রীঃ নির্মিত শ্যাম বেনেগালের পরিচালনায় বায়োপিক”মুজিব”- মেকআপ গুনে প্রতিটি চরিত্রকে অবিকল সেসব সময় ও চরিত্রের কাছে খুব সহজে দর্শকদের নিয়ে যায়!
গেল সপ্তাহে কোন এক মন্দিরের দুর্গা পূজার মঞ্চ নাটকে অভিনয়কারী জনৈক অভিনেতা কথা প্রসঙ্গে আমায় বলেন তাদের নাটকে শিল্পীদের মেকআপ ঠিকমত না হওয়ায় নাটকের অনেক কিছু ফুটে ওঠেনি!
প্রতি বছরের মত এবারও শারদীয় দুর্গা পূজায় ডেট্রয়েট দুর্গা টেম্পলে মনীষ ভট্টাচার্য্য’র রচনা ও পরিচালনায় মঞ্চস্হ হয় নাটক “দেবী দুর্গা”! এই লিখায় নাটকের শিল্পীদের অভিনয় নিয়ে কোন আলোচনা না করলেও প্রতিটি চরিত্রকে অবিকল ফুটিয়ে তোলার জন্য যে দু’জন মেকআপ শিল্পী নিরলস পরিশ্রম করেছেন তারা হলেন শ্রীমতি মাধুরী চক্রবর্তী ও শ্রীমতি স্বর্ণা ধর।