ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজার জেলা রাজনগর উপজেলার ইন্দেশ্বর উত্তরভাগের “সর্বজনীন শ্রীশ্রীকৃষ্ণচৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর আখড়ায় শ্রীশ্রীগিরি গোবর্ধন পূজা ও অন্নকুট মহোৎসব ১৭ নভেম্বর’২৩ শুক্রবার অনুষ্ঠিত হবে l প্রায় ২ শত বছরের পুরনো আখড়ায় দৃষ্টিনন্দন শ্রীমন্দিরের কাজ ইতিপূর্বে সুসম্পন্ন হয়েছে l ঐতিহ্যবাহী ইন্দেশ্বর এর এই আখড়ায় ,প্রতি বছর ফাল্গুন মাসে ১৬ প্রহর সংকীর্তন মহোৎসব,দোল পূর্ণিমা, ঝুলন যাত্রা, রথযাত্রা,জন্মাষ্টমী উদযাপন ,বৈষ্ণব ধর্মীয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি সহ ,প্রতিদিন মহাপ্রভুর বিগ্রহের নিত্য পূজা অনুষ্ঠিত হয় l
