ডেস্ক রিপোর্ট:
মহান মুক্তিযুদ্ধের সংগঠক,মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য,বাংলাদেশ মানবাধিকার কমিশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি, মাসিক গৌরবানী পত্রিকার সম্পাদক, বিশিষ্ট লেখক,গবেষক,সাংবাদিক, অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামলের মৃত্যুতে হিন্দু পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন l গত ১৩ নভেম্বর ‘২৩ইং বাংলাদেশ সময় রাত্র ১২.৫৩ মিনিটের সময় মৌলভীবাজার লাইফ লাইন হসপিটালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হিন্দু পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সত্যব্রত কর,সিনিয়র সহ-সভাপতি, হারান কান্তি সেন,সিনিয়র সহ সভাপতি অরূপ শ্যাম চৌধুরী,সাধারণ সম্পাদক সঞ্জয় দেব সহ সকলে গভীর শোক প্রকাশ করে বলেন ,তিনি আমাদের হিন্দু পরিষদের একনিষ্ঠ শুভানুধ্যায়ী এবং উপদেষ্টা ছিলেন l মানবিক মূল্যবোধ সম্পন্ন এইমানুষটির মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন সহ সমাজের বিরাট ক্ষতি হলো l বিশিষ্ট কবি, নাট্য ব্যাক্তিত্ব, প্রতিথযশা সিনিয়র আইনজীবীহিসেবে ছিলো তার প্রচন্ড সুখ্যাতি,ছিলেন ধর্মীয় পণ্ডিত এবং সুবক্তা l হিন্দু পরিষদের নেতৃবৃন্দ বলেন,আমরা তাঁর
শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং বিদেহি আত্মার শান্তি কামনা করছি l
