বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র ভাষা দিবসের দিন ব্যাপি অনুষ্ঠান ২৫ ফেব্রুয়ারি ২০২৪✍️হারান কান্তি সেন

Spread the love

বাংলা সাহিত্য পরিষদ ইউএস ‘এর এক সভা ২৬ নভেম্বর ‘২৩ (রোববার) সন্ধ্যায় মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির হলব্রুক এভিনিউস্হ অস্হায়ী কার্যালয়ে সভাপতি মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে উপস্হিত সাহিত্যিকবৃন্দ হলেন- ছড়াকার হেলাল উদ্দীন রানা,গীতি কবি ইশতিয়াক রুপু,কবি জাফর ওবায়েদ,ছড়াকার-রম্য লেখক হারান কান্তি সেন,কবি সঞ্জয় দেব,কবি হোসেইন মোহাম্মদ কামরুল প্রমুখ।
সভার প্রথম পর্বে উপস্হিত লেখকগন স্বরচিত লেখা পাঠ করলে সাহিত্য আসর আক্ষরিক অর্থে অনন্য রূপ পায়।
এরপর আগামী মে ২০২৪-এ অনুষ্ঠিতব্য নিউইয়র্ক বই মেলায় মিশিগানের লেখকদের মেলা কমিটির পক্ষ থেকে আমন্ত্রন জানান লেখক-গীতিকবি ইশতিয়াক রুপু।
সভার শেষ পর্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৪ উপলক্ষে মিশিগানে আগামী ২৫ ফেব্রুয়ারী ‘২৪ রোববার দিন ব্যাপি কর্মসূচী গ্রহনের সিদ্ধান্ত গৃহিত হয়।এই অনুষ্ঠানে বয়স ভিত্তিক চিত্রাংকন,কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার আয়োজনের সাথে সাথে উপস্হিত কবি-সাহিত্যিকদের স্বরচিত লিখা পাঠ ও বই মেলার আয়োজন করা হবে।