ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটির “গেট অব কলাম্বাসে” গত ২৫ নভেম্বর শনিবার রাতে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে lবর্ণাঢ্য আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মিশিগানে বসবাসরত বাংলাদেশী জনপ্রিয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন ,এছাড়াও চট্টগ্রামের ঐতিহ্যবাহী চাকমা নৃত্য ,ঝুলন্ত সেতু, রেলস্টেশন, চট্টগ্রামবাসীর প্রিয় খাবার মধুভাতসহ মনোরম স্থাপনাগুলো তুলে ধরা হয় lসাংস্কৃতিক ব্যক্তিত্ব মিল্টন বড়ুয়া ও রুমানা চৌধুরী সঞ্চালনায় ,উক্ত সংগঠনের সভাপতি গিয়াস তালুকদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রাখেন ,সাধারণ সম্পাদক মোহাম্মদ ফিরোজ, আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন হ্যামট্রাম্যাক সিটির মেয়র ডা.আমীর গালিব, হ্যামট্রাম্যাক সিটির প্রেটেম মেয়র মোহাম্মদ হাসান, কাউন্সিল মেম্বার মুহিত মাহমুদ, আবু আহমেদ মুসা ও আল সুমারি। অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামে কৃতি সন্তানরা বাংলাদেশ সহ চট্টগ্রামের ঐতিহ্য ,সংস্কৃতি ,কৃষ্টি কে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার তুলে ধরার মাধ্যমে এই সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন lএছাড়া অনুষ্ঠানে সাংবাদিকবৃন্দ সহ বাংলাদেশি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন l
