ডেস্ক রিপোর্ট:
বিশিষ্ট গীতিকার ও কবি ইশতিয়াক রুপু : পাঠক নন্দিত সংবাদপত্র “বাংলা পত্রিকা ” র সম্পাদক ও প্রকাশক সাংবাদিক ইকবাল ফেরদৌস আমেরিকার জনপ্রিয় এন আর বি এ্যাওয়ার্ড ২০২৩ -অর্জনে এবং সাংবাদিক জুয়েল খান টিভি চ্যানেল “নিউজ টুয়েন্টি ফোর”-এর মিশিগান করেসপন্ডেন্ট হিসেবে নিয়োগ প্রাপ্তিতে “ইউএস বাংলা ডায়েরি”র সম্পাদক মন্ডলীর সভাপতি সত্যব্রত কর,প্রধান সম্পাদক হারান কান্তি সেন ও সম্পাদক-প্রকাশক সঞ্জয় দেব অভিনন্দন জানিয়েছেন।একই ভাবে মিশিগান বাংলা থিয়েটারের সভাপতি হারান কান্তি সেন ও সাধারণ সম্পাদক সঞ্জয় দেব এই কৃতিজনদের অভিনন্দিত করেছেন।
