এখন যার কথা বলছি তাকে সে’ই শিশুকাল থেকে দেখে আসছি!অদিতি দেব মৌমি নামীয় এই ছোট্ট শিশুটি হাঁটি হাঁটি পা পা করে এখন মিশিগান ইউনিভার্সিটিতে পড়লেও আমার কাছে এক বিরাট শিশু!
প্রকৌশলী পিতা অরবিন্দ দেব ও শিক্ষিকা মাতা মিনতী চৌধুরী’র দুই সন্তানের মাঝে বড় অর্থ্যাৎ জৈষ্ঠ কন্যা অদিতি দেব মৌমি’র আঁকিবুকিতে ঝোঁক একদম ছোট বেলা থেকে। যে জন্য সে বাংলাদেশে থাকাকালীন স্হানীয় ও জাতীয় পর্যায়ে অনেক পুরস্কার তার সাফল্যের ঝুড়িতে ভরেছে।
তারা স্বপরিবারে ইমিগ্র্যান্ট হয়ে ২০১৯-এ আমেরিকা আসে এবং ২০২২-এ মৌমি মিশিগান ষ্টেট থেকে সবচেয়ে কৃতি চিত্রশিল্পী হিশেবে ইউএসএ এসেম্বলী কতৃক এওয়ার্ড প্রাপ্ত হয় যা সে ওয়াশিংটন ডিসিতে অবস্হিত মার্কিন কংগ্রেস থেকে নিজে গিয়ে গ্রহন করে।মার্কিন কংগ্রেসের ৪১ তম আর্ট কম্পিটিশনে কৃতিত্বপূর্ণ সনদ গ্রহন করে যথাক্রমে ন্যান্সি পেলসি,স্পীকার অব দ্য হাউস;কেভিন ম্যাকার্থি,রিপাবলিকান লিডার;ডেরিক কিলমার,মেম্বার অব কংগ্রেস;রডনী ডেভিস,মেম্বার অব কংগ্রেস এর কাছ থেকে।
তার চিত্রকর্ম আমার সব সময় ভালো লাগতো এবং এখনো মাঝে মাঝে ফেসবুকে এসব পোষ্ট দেখে অবাক বিস্ময়ে চেয়ে থাকি!
সে এত চমৎকার নিখুঁত ক্যানভাস তার তুলির আঁচড়ে ফুটিয়ে তুলে যা দেখে অনেক বোদ্ধাকেও অবাক বিস্ময়ে চেয়ে থাকতে দেখেছি!
সম্প্রতি একটি সামাজিক অনুষ্ঠানে মৌমি পেশাদার শিল্পীর ভুমিকায় মাত্র তিন ঘন্টায় ওয়েল পেইন্টিং দ্বারা ষ্টেজে বসা নব দম্পতির চমৎকার অবয়ব ফুঁটিয়ে তুলে।
মৌমি দারুণ আবৃত্তি করে এবং তার গানের গলাও বেশ ভালো!
মৌমি’র ছোট ভাই অংকুর দেব মুগ্ধ একাধারে একজন আঁকিয়ে,আবৃত্তিকার,কন্ঠ শিল্পী এবং অভিনয় শিল্পীও বটে।
