মিশিগানে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Spread the love

ডেস্ক রিপোর্ট:

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হেমট্রামিক সিটির মদিনা রেস্টুরেন্টে মিশিগান স্টেট ছাত্রলীগের আয়োজনে ১৪ ই জানুয়ারি রোববার সন্ধ্যা ৮ ঘঠিকায় আলোচনা সভা নৈশভোজ ও কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয় lসভায় উপস্থিত ছাত্রলীগের নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন,বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়।এটি উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র
সংগঠন l১৯৪৮ সালে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনে নামেন সংগঠনের নেতাকর্মীরা। সংগঠনটি গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের দীর্ঘ এই পথচলায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে l সভায় সভাপতিত্ব করেন,
মিশিগান স্টেট ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহ্ববায়ক খাজা আফজাল হোসেন এবং যৌথভাবে সভা পরিচালনা করেন , যুগ্ন আহ্ববায়ক রেজাউল হাসান, আরিফ আরমান জিসান ও যুগ্ন আহ্ববায়ক মিনহাজ lসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সালেহ আহমদ বাদল, বিশেষ অতিথি মিশিগান স্টেট আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাবুল হোসেন, স্টেট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ সালেক আহমদ, স্টেট যুবলীগের সিনিয়র সভাপতি মুমিন হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডক্টর রাব্বী আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, যুবলীগের সম্পাদক মন্ডলির সদস্য আনোয়ার হোসেন, রাজ রহমান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্ববায়ক কমিটির,এন,এফ আবদুল্লাহ, শহিদ শিপু জামান, বর্ষান দে, সাব্বির আহমদ, রনি মিয়া, দেলওয়ার হোসেন প্রমুখ।