শুক্রবার দিন ও রাত ব্যাপি কয়েক ইঞ্চি তুষারপাতে যখন মিশিগানের নাগরিকদের নাকাল অবস্হা তখন ১৩ জানুয়ারি’২৪ শনিবার সন্ধ্যায় হ্যামট্রাম্যাক সিটির গেইট অব কলম্বাসে বসে বাংলাদেশ আরবান মিউজিক ফ্যাষ্টিবেল-এর প্রথম আসর।নির্ধারিত সময় বিকেল পাঁচটায় দর্শক সংখ্যা নগন্য হলেও রাত ৮ টায় অনুষ্ঠান শুরু হতে হতে হল পূর্ণ হয়ে যায়।
বিশিষ্ট কবি ও গীতিকার ইশতিয়াক রুপু অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেয়ার পর অর্পিতা সেন ও মৃত্তিকা সরকারের চমৎকার যৌথ নৃত্যের মাধ্যমে উৎসব শুরু হয়।
এরপর মিশিগান বাংলা থিয়েটারের হয়ে রম্য নাটক ও সংগীত পরিবেশন করেন হারান কান্তি সেন,সঞ্জয় দেব,শর্মিলা দেব শর্মি, পরেশ দেবনাথ।
এরপর হলভর্তি দর্শকদের মূহুর্মূহু করতালির মাঝে একে একে সংগীত পরিবেশন করেন আসমা আখতার,সৈয়দ শাফি,নদী,মোহাম্মদ আমজাদ,ডি-বয় হিমেল,ইক্কি গা,সিলেট মেইড প্রমুখ!
অনুষ্ঠানে বিশিষ্ট জনের মাঝে উপস্হিত ছিলেন মিশিগানের প্রথম প্রিন্ট সংবাদ পত্র “বাংলা সংবাদ” সম্পাদক ইকবাল ফেরদৌস,হ্যামট্রাম্যাক সিটির মেয়র প্রো-টেম আবু মোহাম্দদ মুসা।
একটানা মধ্যরাত পর্যন্ত উৎসবের শেষ পর্বে শিল্পীদের মাঝে সম্মাননা ও পদক প্রদান করে আয়োজনের গ্র্যান্ড স্পন্সর নাসির সবুজ, আয়োজক ইকবাল হোসেইন,হিমেল হোসেইন প্রমুখ।
উল্লেখ্য এই ব্যাপক আয়োজনের মিডিয়া পার্টনার ফারজানা চৌধুরী পাঁপড়ি সম্পাদিত সংবাদপত্র “মিশিগান প্রতিদিন”।
