উৎসব মানে আনন্দ জীবনের কলরব।বাঙ্গালীর ঐতিহ্য বারো মাসে তেরো পার্বনের অন্যতম পৌষ পার্বন! এই উৎসব অন্য ভাবে পালনের জন্য ডেট্রয়েট দুর্গা টেম্পলের উদ্যোগে ২৮ জানুয়ারী ‘২৪( রোববার) দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়।সকাল থেকে মন্দিরের ভক্তরা বাসায় তৈরি করা পিঠে,পুলি,পায়েস,চটপটি,মিষ্টি,মমো,লুচি,আলুরদম ইত্যাদির ট্রে নিয়ে মন্দিরে আসেন।৬০ জন প্রতিযোগির প্রায় দুই শতাধিক ট্রে’র পিঠে -পুলি পরীক্ষা করেন সম্মানিত বিচারক মন্ডলী!
এতে মানের বিচারে প্রথম পুরস্কার পান লাভলী দাস, দ্বিতীয় তৃষিতা দে ও তৃতীয় হন কেয়া চৌধুরী।
পিঠের ট্রে অধিক সংখ্যা বিচারে বিশেষ পুরস্কার পান মিনতী চৌধুরী এবং ব্যতিক্রমি প্রেজেন্টেশনের জন্য বিশেষ পুরস্কার লাভ করেন মিনাক্ষী ধর।
অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণ করেন মন্দিরের সভাপতি শ্রী পংকজ দাস ও নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।এছাড়া অংশগ্রহনকারী প্রত্যেককে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে শুভেচ্ছা পুরস্কার স্পন্সর করে দাস এন্টারপ্রাইজ এবং প্রথম পুরস্কারপ্রাপ্ত লাভলী দাসের ২০২৩ খ্রীঃএর ফ্রী টেক্স ফাইল করবে দাস এন্টারপ্রাইজ।
