আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র ব্যাপক কর্মসূচিঃ

Spread the love


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে “বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ” র উদ্যোগে আগামী ২৫ ফেব্রুয়ারি ‘২৪ (রোববার)দুপুর ১২ টায় মিশিগান ষ্টেটের হ্যামট্রাম্যাক সিটির কনান্ট ষ্ট্রীটের মদিনা ইন্ডিয়ান রেষ্টুরেন্টে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকন ও সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এতে “ক” গ্রুপে শিশুদের বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৮ বছর এবং “খ” গ্রুপে বয়স সীমা ৯ থেকে ১৬ বছর।
“ক” গ্রুপে চিত্রাংকনের বিষয় বাংলাদেশের জাতীয় পতাকা এবং “খ” গ্রুপের জন্য চিত্রাংকনের বিষয় উন্মুক্ত!প্রতিযোগিকে অবশ্যই অংকনের সরঞ্জামাদি নিয়ে আসতে হবে।
গানের প্রতিযোগিতায় উভয় গ্রুপে দেশাত্ববোধক গান পরিবেশন করতে হবে এবং গান খালি গলায় বা ট্র্যাক ব্যবহার করে গাইতে হবে!
আগ্রহী অংশ গ্রহনকারীরা আগামী ১৭ ফেব্রুয়ারির ‘২৪ রাত ১২ টার(মিশিগান সময়)মধ্যে “বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ”-এর মুখপাত্র হারান কাম্তি সেন-এর +5863540537 নম্বরে ম্যাসেজ বা হোয়াটসআপের মাধ্যমে নাম তালিকাভুক্ত করা যাবে।