ডেস্ক রিপোর্ট :
বাংলা সাহিত্য পরিষদ ইউএসএ’র সাহিত্য সভা আজ ০৭ জুলাই ( রোববার) বিকেল ৭.০০টায় হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক এভিনিউস্হ সংগঠনের অস্হায়ী কার্যালয়ে সভাপতি ছড়াকার মোহাম্মদ মুজিবুর রহমান শাহিনের সভাপতিত্ব ও কবি জাফর ওবায়েদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে লেখা পাঠে অংশ নেন কবি হেলাল উদ্দীন রানা,কবি নারায়ন গুপ্ত,ছড়াকার মোহাম্মদ মুজিবুর রহমান শাহীন,কবি জাফর ওবায়েদ,রম্য লেখক হারান কান্তি সেন,কবি সঞ্জয় দেব, মোঃ শাহিদ প্রমুখ।
আসরে প্রত্যেক লেখকের পঠিত লিখার উপর কবি হেলাল উদ্দীন রানা’র আলোচনা সভাকে প্রাণবন্ত করে তুলে!
সভায় বাড়তি আনন্দ যোগ হয় নিরহংকারী- সাদা মনের মানুষ শিশু সাহিত্যিক সুফিয়ান আহমদ চৌধুরী’র ৬৪ তম জন্মদিন (১৭ জুলাই)উপলক্ষে তাকে নিবেদিত ছড়া-কবিতা পাঠ করেন কবি হেলাল উদ্দীন রানা,কবি নারায়ন গুপ্ত,ছড়াকার মুজিবুর রহমান শাহিন,কবি জাফর ওবায়েদ, রম্য লেখক হারান কান্তি সেন,কবি সঞ্জয় দেব ।
সভায় এই সামারে কোন এক পার্কে কাব্য জলসা আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয় এবং সভাপতি’র সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ ভ্রমণের সাফল্য কামনা করা হয়।
এছাড়া ২০২৫-এ বই মেলা আয়োজনেরও সিদ্ধান্ত গৃহিত হয়।
