মিশিগানের হ্যামট্রামিক শহরে আগামীকাল ৭ জুলাই রোববার জগন্নাথ দেবের রথযাত্রা

Spread the love

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক শহরে সনাতন সংঘ, মিশিগান কর্তৃক আয়োজিত শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আগামীকাল ৭ জুলাই রোববার অনুষ্ঠিত হবে l বিকেল ৫ ঘটিকায় শহরের বেলমন্ট স্ট্রীট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ রথযাত্রা শুরু হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন- জগতের অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ দেব হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।সনাতন সংঘের রথযাত্রা সম্পর্কে বেলমন্ডের বাসিন্দা হিন্দু পরিষদ আন্তর্জাতিক কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ,বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক, এডভোকেট হারান কান্তি সেন বলেন ,বেলমন্ট এর সনাতন সংঘ তৃতীয় বারের মত রথযাত্রার আয়োজন করছে ,মিশিগানের নবাই সিটির পর এটাই দ্বিতীয় বৃহৎ রথযাত্রা l গত বছরের ন্যায় এবারও বিপুলসংখ্যক ভক্তের সমাগম ঘটবে বলে আশা করছি l তাই জগন্নাথ দেবের রথযাত্রায় সবাইকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানান ।