ডেস্ক রিপোর্ট:
জুলাই ও আগষ্টে কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে সংখ্যালঘু হিন্দু বাড়ি-ঘর,মন্দির, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাঙচুর,জ্বালাও পোড়াও এবং হিন্দুদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে ১১ আগষ্ট (রোববার)বিকেলে আমেরিকার মিশিগান ষ্টেটের হ্যামট্রামেক সিটির প্রাণ কেন্দ্রে প্রধান সড়কের পাশে অবস্হান নেন সহস্রাধিক প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী।
বিকেল সাড়ে চারটা থেকে দু’ঘন্টা ব্যাপি এই প্রতিবাদী অবস্হানের আয়োজন করেন মিশিগানের হিন্দু সম্প্রদায়।
উপস্হিত প্রবাসিদের নানান শ্লোগানে চারদিক প্রকম্পিত হয়ে ওঠে।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মিশিগান দুর্গা টেম্পল সভাপতি পংকজ দাস,অধ্যাপক অবিনাশ চৌধুরী,স্বদেশ সরকার,উজ্জ্বল সূত্রধর,
সুবাস চক্রবর্তী,পারিন্দ্র চক্রবর্তী,মিডিয়া এক্টিভিষ্ট নাজেল হুদা,কমিউনিটি ব্যক্তিত্ব ড.রাব্বি আলম,হ্যামট্রামিক সিটির সাবেক মেয়র লিন্ বালাস্কি, হারান কান্তি সেন, দেবাশিষ দাস,হিমেল দাস,রাখি রঞ্জণ রায়,বিপ্লব চৌধুরী, মনীষ ভট্টাচার্য, সঞ্জয় দেব প্রমুখ।
সমাবেশে আন্তর্জাতিক হিন্দু পরিষদের উদ্যোগে জাতি সংঘে প্রতিবাদ পত্র প্রেরণের জন্য গণ স্বাক্ষর নেয়া হয়।
এ ছাড়া রোববার বিকেল ৩টায় নাইন মাইল রোডে মিশিগান কালীবাড়ির উদ্যোগে আরেকটি প্রতিবাদ কর্মসূচীও পালন করা হয়।
