ডেস্ক রিপোর্ট :
আমেরিকা’র অন্যন্য ষ্টেটের মত মিশিগানেও মহা ধুমধামে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গা পূজা।
মিশিগান দুর্গা টেম্পলঃ মিশিগানের সবচেয়ে পুরাতন সর্বজনীন মন্দির ডেট্রয়েট দুর্গা টেম্পলে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মহা ষষ্টি থেকে মহাদশমী পর্ষন্ত প্রতিদিন দেবীর পূজা,ভোগ,যঞ্জ,পুষ্পাঞ্জলি যথা নিয়মে অনুষ্ঠিত হয়!
দলে দলে ভক্ত প্রতিদিনের পূজা-অর্চনায় অংশ নেন এবং মন্দিরের পার্কিং এলাকায় অবস্হিত বিশাল প্যান্ডেলে সুশৃংখলভাবে লাইনে দাঁড়িয়ে সুস্বাদু প্রসাদ গ্রহন করেন।
এ ছাড়া ১১ থেকে ১৩ অক্টোবর (শুক্রবার থেকে রোববার) প্রতিদিন বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত দুর্গা টেম্পল মঞ্চে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ ছাড়া একমাত্র দুর্গা টেম্পলে ১৯ অক্টোবর (শনিবার)পূজার ঝমকালো সেলিব্রেশনেরও আয়োজন করা হয়।
প্রতিদিন সন্ধ্যায় দেবীর আরতীতে ঢাকের বাধ্যে প্রকম্পিত হয়ে যেত মন্দির প্রাঙ্গন।
১৩ অক্টোবর মহাদশমীতে দেবীর কৈলাশে গমনের পর রাতে প্রশস্তিবন্ধন,সিঁদূর খেলা ও ভক্তদের শিরে শান্তি বারি ছিটিয়ে শারদ উৎসব সমাপন হয়।
শ্রাবনী দাস ও টিনা গোস্বামী’র যৌথ উপস্হাপনায় প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন ধরণের সমবেত গান,নৃত্য,আবৃত্তি’র সাথে কাঠি নৃত্য,ধনুচি নৃত্য,ধামাইল দর্শকদের মন কেড়ে নেয়।
১২ অক্টোবর সন্ধ্যায় হল ভর্তি উপচে পড়া দর্শকের উপস্হিতিতে শ্রী মনীষ ভট্টাচার্য্যের নির্দেশনায় মঞ্চনাটক “কর্ম ফল” উপস্হিত সবাইকে আনন্দে ভরিয়ে দেয়!
১৩ অক্টোবর (রোববার)সন্ধ্যায় হারান কান্তি সেনের পরিচালনায় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান “হারান সেন শো”দর্শকদের বাড়তি মনোরঞ্জন করে।
১৯ অক্টোবর (শনিবার) শারদীয় দুর্গাপূজার সেলিব্রেশনের সন্ধ্যায় প্রথমেই অনুষ্ঠিত হয় অনলাইন পোর্টাল ” ইউএস-বাংলা ডায়েরি”র আয়োজনে কবি শ্রী সঞ্জয় দেবের পরিচালনায় ও কবি শ্রী হারান কান্তি সেনের পৌরহিত্যে এক মনোঞ্জ “কাব্য জলসা”! এতে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি সুবিমল সেনাপতি,নারায়ন গুপ্ত,দেবাশিষ দাস,শর্মিলা দেব ও পূজা দেব!
অনুষ্ঠানে প্রবীন কবি শ্রীমতি প্রতিভা চৌধুরীকে উত্তরীয় পরিয়ে আজীবন সম্মাননা ও ‘রত্নগর্ভা ‘ সম্মাননা দেয়া হয়!
” কাব্য জলসা”য় আরো সম্মানীত করা হয় দুর্গা টেম্পলের সভাপতি শ্রী পংকজ দাশ,সহ-সভাপতি শ্রী নিপেশ সূত্রধর,সেক্রেটারী শ্রী উজ্জ্বল সূত্রধর,শ্রী প্রদীপ চৌধুরী,শ্রী পার্থ দেব ও নাট্য নির্দেশক শ্রী মনীষ ভট্টাচার্যকে!
এরপর মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠানে শ্রীমতি বৈশালী দেবের পরিচালনায় নৃত্যানুষ্ঠান সবার মন কেড়ে নেয় এবং পার্থ দেব ও ডলি দেব দম্পতির পরিচালনায় শ্রুতি নাটক দর্শকদের বাড়তি আনন্দ দেয়!
এদিন সব শেষে উৎসবের বাড়তি আকর্ষণ ভারতের সুপার সিঙ্গার চ্যাম্পিয়ান শুচিস্মিতা চক্রবর্তী ও সারেগামাপা চ্যাম্পিয়ান সৌরভ দাসের গান দর্শকরা নেচে-গেয়ে উপভোগ করেন মধ্যরাত পর্যন্ত!
মিশিগান কালীবাড়িঃনাইন মাইল রোডের মিশিগান কালীবাড়িতে ৮অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা অনুষ্ঠিত হয় এবং প্রতিদিন সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান সবাইকে আনন্দ দেয়।উৎসবের বাড়তি আকর্ষণ ছিল কলকাতা থেকে আগত শিল্পী সঞ্চিতা ভট্রাচার্য ও সমিক গুহ’র সঙ্গীত পরিবেশন!
শিব মন্দিরঃ১৩ মাইল রোডস্হ শিব মন্দিরে ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পূজা অনুষ্ঠিত হয়।প্রতিদিন সন্ধ্যায় মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ আকর্ষণ ছিল মঞ্চ নাটক ” দুর্গা দুর্গতিনাশিনী”!
