পলাশ দেবনাথ, কবি ও সংস্কৃতিকর্মী,মৌলভীবাজার l
নববর্ষে আনন্দ উল্লাসে চারিদিকে নানান অনুষ্ঠানে ভরপুর প্রাণের শহর, বাঙ্গালী পোষাকে সেজে আছে নারী ও নর। রাস্তা দিয়ে হেটে যাচ্ছি, হঠাৎ একটি গানের মঞ্চ থেকে কানে বেজে উঠলো আমার সিলেটের বিখ্যাত বাউল গানের স্রষ্টা শাহ আব্দুল করিমের একটি গান, উন্দুরে লাগাইছে সয়তানি তোমরা খবর জাননি। গান পরিবেশন করছে চিরন্তনি লোক গানের দল আর গান যিনি গাইছেন, তিনি হলেন, মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বালিসহস্র গ্রামের বিশিষ্ট কির্তনীয়া লাবন্য কুমার পালের কনিষ্ঠ পূত্র, সুরঞ্জিত কুমার পাল, গান বাজনায় প্রবেশ বাবার হাত ধরেই সুমধুর কন্ঠের অধিকারী যার কণ্ঠ জয় করেছে দেশ থেকে বিদেশেও একবার কাতার ও দুইবার ভারতেও সুনামের সাথে গানের প্রোগ্রাম করেছেন। এছাড়াও তিনি বাংলাদেশ বেতার সিলেট, ও বাংলাদেশ টেলিভিশন এর লোকগানের তালিকাভুক্ত শিল্পী। মৌলভীবাজার শহরে গান পরিবেশন করছেন সেই উনিশত নব্বই সাল থেকে, সংসার জীবনে প্রবেশ করেও আজো জড়িয়ে আছেন গানের ভুবনে, স্ত্রী পিংকি রানী দেব একজন সঙ্গীত প্রেমী, মাতা ছিলেন ধামাইল গানের বিশারদ, ব্যক্তিগত জীবনে তিনি এক পুত্র সন্তানের জনক।
