আমেরিকা’র মিশিগানে বর্ণিল আয়োজনে ইংরেজি বর্ষবরণ  

Spread the love
আমেরিকা’র মিশিগানে বর্ণিল আয়োজনে ইংরেজি বর্ষবরণ  
নিউজ ডেস্ক:
আমেরিকার মিশিগান ষ্টেইটে নানান ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে  ইংরেজী নববর্ষ ২০২৫ কে বরণ করা হয়।
আমরা ক’জনাঃ নাইন মাইল  দেশী হলে আমরা ক’জনা’র ব্যানারে নানান বাঙ্গালীয়ানায় ভরপুর অনুষ্ঠানে ৩১শে ডিসেম্বর সন্ধ্যা থেকে শত শত বাঙ্গালী জড়ো হতে থাকেন! এতে একক সংগীত পরিবেশন করেন-সন্তোষ পাল,সঞ্জয় পাল,নিহারজিৎ দত্ত টিটু,শিমুল দত্ত, বাপ্পী ধর প্রমুখ ।
অনুষ্ঠানে ম্যাজিশিয়ান রবার্টের ঘন্টা খানেক  ব্যাপি যাদু হল ভর্তি শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষকে মন্ত্র মুগ্ধের মত বিমোহিত করে রাখে!
বর্ষ বরণে তিনটি খেলার ইভেন্ট পরিচালনা করেন হারান কান্তি সেন! বাঙ্গালীর ঐতিহ্যবাহী “সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক খানা” গেমে আমেরিকায় জন্মগ্রহনকারী শিশুরা বেশ  আনন্দ উপভোগ করে !এতে তিনজন পুরস্কৃত হয়!
মহিলাদের মিউজিক্যাল পিলো গেমও বেশ উপভোগ্য হয়!
তখন রাত সাড়ে এগারোটা,শুরু হয় মজার গেম হাউজী(বিঙ্গো)! হলভর্তি পুরুষ -মহিলা  দর্শক নির্বিশেষে কেউবা নিজে খেলে কেউ আবার অন্যকে ডিরেকশন দিয়েও গেম উপভোগ করেন!
রাত ১১ টা ৫৯ মিনিটে  নিউ ইয়ারের কাউন্টডাউন শুরু হয় এবং এরপর বিশালাকৃতির কেক কেটে ইংরেজী নববর্ষ ২০২৫ কে বরণ করা হয়!
সব শেষে র‍্যাফেল ড্র তে প্রথম পুরস্কার স্বর্ণের  চেইন জয় করেন সঞ্জয় পাল দ্বিতীয় পুরস্কার স্বর্ণের এয়ার রিং জয় করেন স্বপ্না দাশ এবং এভাবে ১৩ জন র‍্যাফেল ড্রয়ের পুরস্কার জিতে নেন!এরপর সবার নিজ নিজ বাড়ি ফেরার পালা!উল্লেখ্য,”আমরা ক’জন” এর সাথে সংশ্লিষ্টরা হলেন সর্বশ্রী নিতেশ সূত্রধর,বিধান পাল মিঠু,পংকজ দাশ,নিপেশ সূত্রধর,উজ্জ্বল সূত্রধর,মৃদুল রায়,ঝন্টু ধর,পান্না ধর,সন্তোষ পাল,আশু ছত্রী,হিমাংশু চৌধুরী,চম্পা দেব,সঞ্জয় পাল লিটন,বকুল পাল,সঞ্জয় সূত্রধর,বাপ্পী ধর,বিপ্লব পাল প্রমুখ।
এছাড়াও ১লা জানুয়ারী ‘২৫ নাইন মাইল রোডস্হ রামকৃষ্ণ আশ্রমে  কল্পতরু উৎসব অনুষ্ঠিত হয় এবং মেকনিকল্স রোডস্হ ডেট্রয়েট দুর্গা টেম্পলে দিনব্যাপী হরি সংকীর্তন  অনুষ্ঠিত হয়!