মিশিগান দুর্গা টেম্পলে পিঠা উৎসব
নিউজ ডেস্ক :
প্রতি বারের মত এবারও আমেরিকার মিশিগান দুর্গা টেম্পলে ২৬শে জানুয়ারি’২৫ রোববার দিনব্যাপি পিঠা উৎসবের আয়োজন করা হয়! বারো মাসে তেরো পার্বণের অন্যতম পৌষ সংক্রান্তি উপলক্ষে ধনী-গরীব নির্বিশেষে বাঙ্গালীর ঘরে ঘরে যে,পিঠে পুলি তৈরীর ধুম পড়ে তার প্রবাসী সংস্করণ হলো এই পিঠা উৎসব!সকাল থেকে শত শত ট্রে’তে বিভিন্ন পদের পিঠে নিয়ে মহিলারা মন্দিরে আসতে থাকেন!
দুপুরে পৌষ সংক্রান্তির সমবেত কীর্তনের পর বিচারকবৃন্দের বিভিন্ন পরীক্ষা ও পর্যবেক্ষণের পর প্রথম হন শ্রীমতি লাভলী দাশ দ্বিতীয় হন শ্রীমতি তৃষিতা ধর এবং তৃতীয় স্হান অধিকার করেন শ্রীমতি কৃষ্ণা কান্তা। পিঠের ট্রে সংখ্যা বিচারে প্রথম হন শ্রীমতি মিনাক্ষী ধর ; দৃষ্টিনন্দন সাজসজ্জার পিঠের উপস্হাপনের জন্য সেরা হন শ্রীমতি বৈশালী দেব এছাড়া অংশগ্রহণকারী প্রত্যেককে পুরস্কার প্রদান করা হয়!
অনুষ্ঠান সম্পর্কে দুর্গা টেম্পলের সভাপতি শ্রী পংকজ দাশ বলেন-বাঙ্গালীর এই ঐতিহ্যকে লালন করতে প্রতিবারের মত এবারও পিঠে উৎসবের আয়োজন করা হয়েছে এবং তিনি অংশগ্রহনকারীগণকে এই আয়োজন সার্থক করার জন্য অশেষ ধন্যবাদ জানান!
অনুষ্ঠানের শেষ পর্বে পুরস্কার বিতরণী করা হয় এবং আগামী ০২ রা ফেব্রুয়ারি শ্রী শ্রী স্বরসতী পূজা উপলক্ষে দুর্গা টেম্পলে পূজার্চ্চনা,চিত্রাংকন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে সবাইকে উপস্হিত থাকতে অনুরোধ করা হয়!
