আমেরিকা’র মিশিগান ষ্টেট নিউ ইয়র্কের পর দ্বিতীয় অধিক বাঙ্গালী অধ্যূষিত রাজ্য!কিন্তু এখানের বাংলাদেশীদের সবচেয়ে বড় দুঃখ হলো একটি স্হায়ী কনস্যুলার কার্যালয় প্রতিষ্ঠা না হওয়া!যার ফলে ২/১ বছরে একবার দুই দিনের জন্য যে, অস্হায়ী কনস্যুলার সার্ভিস পরিচালিত হয় সেখানে সেবা নিতে গিয়ে জনগনের ভোগান্তির শেষ থাকে না!
আজ ১২ এপ্রিল দুপুর ২ টায় এই প্রতিবেদক মিশিগানের ১০ মাইল রোডে বাংলাদেশ হাইকমিশনের অস্হায়ী সেবা কেন্দ্রে একটি আমেরিকান পাসপোর্টে “এনভিআর” (নো ভিসা রিকয়্যারমেন্ট) ষ্টাম্পিং করাতে গেলে সেখান থেকে পাসপোর্ট নিয়ে বেরুতে বেরুতে রাত সাড়ে ন’টা বেজে যায়!!! ছোট্ট একটি বিষয়ে এত অধিক সময় নষ্ট হলে যে কারে ধৈর্যের বাধ ভাঙ্গতে বাধ্য!বাংলাদেশ সোসাইটি অব ইউএসএ মিশিগান ‘র আয়োজনে কোন দিক থেকে কমতি ছিল বলে আমার মনে হয়নি! তরুণ-যুবা-বৃূৃদ্ধ সব বয়সের স্বেচ্ছাসেবকগণ অত্যন্ত আন্তরিক ছিলেন সবাইকে সেবা প্রদানে! অথচ ২/১ জনের ক্ষেত্রে “এনভিআর” করাতে পাসপোর্ট জমা দিয়ে এক-দুই ঘন্টা পরও ফেরত পাওয়ার নজির পাওয়া গেছে!
উল্লেখ্য,কনস্যুলার সার্ভিসের একই সেবা রোববার সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অব্যাহত থাকবে।
