বরবাদ সিনেমার মুক্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন।
১২ এপ্রিল শনিবার সন্ধ্যায়
স্থানীয় স্বাদ রেস্তোরায় এস কে ফিল্মস আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস কে ফিল্মসের সিও নিউইর্য়কের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বদরুজ্জামান সাগর ও বিশিষ্ট কবি ও সংগঠক ইশতিয়াক রুপু।জনাকীর্ণ
এই সাংবাদিক সম্মেলনে এস কে ফিল্মসের
কর্নধার বদরুজ্জামান সাগর জানান মিশিগানে বাংলাদেশী অভিবাসীদের সেবায়
বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী বাংলা সিনেমা “বরবাদ” প্রদর্শনের আয়োজন করা হয়। মেহদী হাসান হৃদয় পরিচালিত
আজিম হারুন ও শাহরিন আক্তার সুমির
প্রয়োজনায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় কোটি দর্শকের হৃদয়ে আলোড়ন সৃষ্টিকারী বরবাদ সিনেমা বাংলাদেশে মুক্তি লাভ করে চলতি বছরের ৩১ শে মার্চ।
১৩৯ মিনিট সময়ের স্থিতিকালের বরবাদ চলচিত্রের সঙ্গীত পরিচালক ও সুরকারের দায়িত্বে ছিলেন আরাফাত মহসিন।সম্পাদনায় ছিলেন এডিট্রি।চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন রাজু রাজ।চলচ্চিত্রের শ্রেঠাংশে আছেন বাংলাদেশের তারকা শিল্পী
সাকিব খান,যিশু সেনগুপ্তসহ এবং নায়িকা
চরিত্রে ইধিকা পাল,পার্শ্ব চরিত্রে মিশা সওদাগরের ন্যায় তারকারদের সমন্বয়ে ববরবাদ সিনেমা ইতিমধ্যে দেশে বিদেশের
বিপুল দর্শকদের আগ্রহ সৃষ্টি করতে সক্ষম হয়।
এস কে ফিল্মসের সিও বদরুদ্দোজা সাগর
প্রেস কনফারেন্সে আগত মিশিগানের সকল মিডিয়া প্রতিনিধির আগ্রহ প্রদর্শন ও অংশগ্রহন কে স্বাগত জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন
করেন।
মিশিগানের 12 মাইল রোডের এমজি আর থিয়েটার আগামী ১৮,১৯,২০ এপ্রিল
বরবাদ ছায়াছবি প্রদর্শিত হবে!
