বিশ্ব সিলেট সম্মেলন -২০২৫ আয়োজকদের সাথে  সাংবাদিকবৃন্দের  মত বিনিময়

Spread the love
বিশ্ব সিলেট সম্মেলন -২০২৫ আয়োজকদের সাথে  সাংবাদিকবৃন্দের  মত বিনিময়

বৃহত্তর সিলেটবাসী মিশিগানের উদ্যোগে  বিশ্ব সিলেট সম্মেলন -২০২৫ উপলক্ষে স্হানীয় সাংবাদিক বৃন্দের সাথে এক মত বিনিময় সভা ১৩ এপ্রিল রোববার রাত ন’টায় ১২ মাইল রোডস্হ একটি রেস্তরায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনের মেম্বার সেক্রেটারী মুসা আহমেদ   চৌধুরী সায়েমের পরিচালনায় ও বিশ্ব সিলেট সম্মেলনের কনভেনার সাহাব আহমেদ সুমিন সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন।
এরপর সম্মেলনের বিভিন্ন বিষয় সম্পর্কে দিক নির্দেশনামূলক আলোচনায়   অংশ নেন স্হানীয় সাংবাদিকবৃন্দ এবং আয়োজক কমিটি সদস্যবৃন্দ!

সম্মেলনের চিফ এডভাইসার  করা হয় বাংলাদেশ সরকারের সাবেক উপদেষ্টা সিলেটের কৃতি সন্তান রাশেদা কে চৌধুরীকে এবং মিশিগান  ও আমেরিকার বিভিন্ন ষ্টেট থেকে এবং বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে অবস্হানকারী সিলেটের কৃতি সন্তানদের    এডভাইজার করা হয়।
উপস্হিত সাংবাদিকবৃন্দ সম্মেলন উপলক্ষে একটি স্যুভেনীর প্রকাশ;সম্মেলনে সিলেটের সব ঐতিহ্যবাহি বিষয় সংযুক্ত  করার সাথে সাথে ধামাইল,মাইলজোড়াগান,আঞ্চলিক খাবার সংযুক্ত করার মূল্যবান মতামত দেন।এর  জবাবে কনভেনার বলেন যেহেতু ইহা সিলেট সম্মেলন সেহেতু এখানে সিলেটী শিল্পিরা গান পরিবেশন করবেন, থাকবে নাগড়ী লিপির প্রচার, সিলেটী নানান ভর্তাসহ খাবার সামগ্রী।
কনভেনার অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করেন এই সম্মেলন থেকে  আমাদের আগামী প্রজন্মের কাছে সিলেটের মাটির বার্তা পৌছাতে চাই।
সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয় পলিশ আমেরিকান কালচারাল সেন্টার এবং
দু’দিনব্যাপি  সম্মেলন অনুষ্ঠান হবে আগামী  ১৬ ও ১৭ আগষ্ট  প্রতিদিন
দুপুর ১২ টা থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠান চলবে!
সবশেষে বলতে হয়, আয়োজকদের বক্তব্য এবং প্রত্যয় দেখে মনে হয়েছে মিশিগানে অনুষ্ঠিতব্য সম্মেলনটি অত্যন্ত সফল এবং সবার মনে রাখার মত একটি উৎসব হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্হিত সাংবাদিকবৃন্দ হলেন-ইকবাল ফেরদৌস,পার্থ দেব,শফিক রহমান,ইশতিয়াক আহমেদ রুপু,ফারজানা চৌধুরী পাপড়ি,হারান কাম্তি সেন,ফয়সাল আহমেদ মুন্না,মাহমুদুল হক লিটু,সঞ্জয় দেব প্রমুখ।
উল্লেখ্য,সভা শেষে আয়োজকরা ডিনারের আয়োজন করেন!