বিশ্ব সিলেট সম্মেলন -২০২৫ -এর গেট টুগেদার পার্টি অনুষ্ঠিত
আজ ২৫ মে রোববার বিকেলে বিশ্ব সিলেট সম্মেলন – ২০২৫ কমিটির পক্ষ থেকে কনভেনর সাহাব আহমেদ সুমিনের ইরা সিটি টাউনশীপের মেরিন সিটি হাইওয়ের ফার্মহাউসে একটি কমিউনিটি গেট-টুগেদার পার্টি আয়োজন করা হয়। উক্ত পার্টি তে সম্মেলন সংশ্লিষ্টরা ও তাদের বন্ধু-বান্ধব আর প্রিয়জনদের সঙ্গে একটি আনন্দঘন বিকেলে জঙ্গল সাফারী উপভোগ করা হয়।
শেষ বিকেলে সম্মেলনের মেম্বার সেক্রেটারী মুসা আহমেদ চৌধুরী সায়েমের পরিচালনায় সংক্ষিপ্ত সভার শুরুতে বিশ্ব সিলেট সম্মেলনের কনভেনার সাহাব আহমেদ সুমিন স্বাগত বক্তব্য রাখেন।
এরপর সম্মেলনের বিভিন্ন বিষয় সম্পর্কে প্রস্তুতিমূলক আলোচনায় অংশ নেন- গীতিকার- কবি ইশতিয়াক রুপু,নাঈম চৌধুরী,মঈন চৌধুরী শাম্মু,তারেক জামান,সৈয়দ মঈন দীপু,হারান কান্তি সেন, কামাল পাশা,সঞ্জয় দেব,মুন্নী রহমান প্রমুখ।
অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শর্মীলা দেব ও মাহমুদুল হক লিটু।
উল্লেখ্য দু’দিনব্যাপী বিশ্ব সিলেট সম্মেলন আগামী ১৬ ও ১৭ আগষ্ট পলিশ আমেরিকান কালচারাল সেন্টার, মিশিগানে অনুষ্ঠিত হবে।
